ফতুল্লায় ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা
সোমবার, ৬ মার্চ ২০২৩



ফতুল্লায় ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে ভূমি সেবায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকালে কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাত ফেরদৌস’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপস্থিত বিভিন্ন জনের ভূমি সমস্যার সহজ সমাধানের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভূমি মনে যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির, পিএএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ সচিব সেলিম আহমেদ, সহকারি ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার আতিয়া আঞ্জুমান, আইসিটি ডিভিশনের উপ সচিব ( বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) কনসালট্যান্ট এটুআই এএইচএম মাহফুজুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ( ভূমি) ফতুল্লা সার্কেলের সাজ্জাদ হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সিদ্ধিরগঞ্জ সার্কেলের তাঞ্জিমা আঞ্জুম সোহানিয়া, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম সেন্টু ও কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা মো. মফিজউদ্দিনসহ কুতুবপুর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ।

বাংলাদেশ সময়: ২৩:৩২:১৪   ৪৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন
দুর্গাপূজার আগে ৩৪ স্থানে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগ
প্রতিবন্ধী ব্যক্তিদের মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী
ডেপুটি স্পীকারের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের স্পীকার মোস্তাক আহমেদের সাক্ষাৎ
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ