নারায়ণগঞ্জে চলে ওসমানীয় রাজত্ব: মেয়র আইভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে চলে ওসমানীয় রাজত্ব: মেয়র আইভী
সোমবার, ৬ মার্চ ২০২৩



---

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেছেন, আমরা আমাদের সন্তানের বিচার চাই, কিন্তু সেই বিচারটাই পাচ্ছি না। আমরা ১০ বছর যাবৎ ত্বকী হত্যার বিচার চেয়ে আসছি। ঘাতক কে আমরা জানি, তার বাড়ি, তার গুষ্ঠি অব্দি চিনি; কেনো তাদের বিচার হবে না। এই শহরের মানুষ জেগে উঠেছে। এরা নিজের অধিকার চাইতে পারে, খুনিকে খুনি বলতে পারে। এই সাহস টা হরণ করা হয়েছিলো। ত্বকী আমাদের শিখিয়ে দিয়ে গেছে কিভাবে প্রতিবাদ করতে হবে। এই ত্বকী হত্যার বিচার নারায়ণগঞ্জের মানুষ একদিন করবে।

সোমবার (৬ মার্চ) বিকালে ত্বকী হত্যার দশ বছর উপলক্ষে আয়োজিত সন্ত্রাস নির্মূল মঞ্চের চিত্রাংকন প্রতিযোগিতায় উপস্থিত হয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, সারা বাংলাদেশে ৬৪ জেলা, সারা বাংলাদেশে ৬৪ জেলা, নারায়ণগঞ্জকে বাদ দিলে হয় ৬৩ জেলা। সব জেলা চলে একইরকম ভাবে, নারায়ণগঞ্জে চলে ওসমানীয় রাজত্ব। এ রাজত্বের মধে প্রশাসন এখানে কিছুই না। প্রশাসনের কোনো কর্মকান্ড নাই, ভূমিকা নাই। যেভাবে প্রেসক্রিপশন দেওয়া হয় ঠিক সেভাবেই কাজগুলো হয়। আমি এখনো বুঝে উঠতে পারি না, এ শহরে যারা আসে প্রশাসনের লোকজন তারা কার হুকুম পালন করে? সরকারের নাকি স্থানীয় গডফাদারদের?

তিনি আরও বলেন, পুরো শহর হয়ে গেছে ওসমানীয় সাম্রাজ্য। আমরা গুটি কয়েকজন মানুষ সকরকে একত্রিত করে যেভাবে প্রতিবাদ করে যাচ্ছি, আমরা মনে হয় হত্যাকারীদের সাম্রাজ্য খুব দ্রুত ভেঙ্গে পরবে। আজ একটি সত্যাকে চাপা দিতে ১০০টি মিথ্যার জন্ম দেয়া হয়। এই মিথ্যা শুরু হয়েছে ১৯৯৬ সাল থেকে। টাকার বিনিময়ে পোষা কুত্তা গুলাও মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। আমি সরকারে কাছে অনুরোধ জানাবো, আপনারা অনেক হত্যার বিচার করেছেন; দয়া করে ত্বকী হত্যার বিচার করেন। সবাই জানে এই হত্যা কারা করেছে।

এসময় উপস্থিত ছিলেন- মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্টি লেখক গবেষক মফিদুল হক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি, কবি ও সাংবাদিক হালিম আজাদ, রথিন চক্রবতি, জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৩:৩২   ৪৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


তিন দশকে বৈশ্বিক জলবায়ু পদক্ষেপের ধীরগতি নিয়ে উদ্বেগ স্থানীয় সরকার মন্ত্রীর
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
পূজার ছুটিতে নৌপথে বাড়তি নিরাপত্তার প্রস্তুতি নৌপরিবহন প্রতিমন্ত্রী
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
পিএসজি হতে পারে ক্লাব ফুটবলের রোল মডেল
বাংলাদেশ জাতীয় সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের বিষয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত
‘মেধার ভিত্তিতেই শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে চায় সরকার’
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ২ লক্ষাধিক সদস্য মোতায়েন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ