‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়’

প্রথম পাতা » ছবি গ্যালারী » ‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়’
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



‘বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড়’

বিএনপি তারেক রহমানের কারাবন্দি দিবস পালন করে আবারও প্রমাণ করল তারা অপরাধীদের পক্ষে। বিএনপি-জামায়াত, রাজাকার ও জঙ্গিগোষ্ঠীর রক্ষার দল। তারা মূলত পাকিস্তানের প্রক্সি খেলোয়াড় হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বিচরণ করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১১টায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুষ্টিয়ার মিরপুর উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় ইনু বলেন, সংবিধান কাটছাঁট করেছে জেনারেল জিয়া ও সামরিক শাসকরা। মুক্তিযুদ্ধের মিমাংসিত বিষয়ের আলোকে শেখ হাসিনা ও আমরা সংবিধানকে মেরামত করছি।

তিনি আরও বলেন, ৭১ সালে অগ্নিঝরা মার্চে পাকিস্তানিদের যে আচরণ ছিল এখন ২০২৩ সালে এসে বিএনপি সেই একই আচরণ করছে। বিএনপি মুখে নির্বাচন আর গণতন্ত্র নিয়ে কথা বললেও তাদের মূল এজেন্ডা হলো ৭১ এর মিমাংসিত বিষয়গুলো বানচাল করা। তাই তারা অগ্নিঝরা মার্চকে স্মরণ করে না, বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে না, সংবিধানের চার নীতি না মেনে তা উড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ সময় মিরপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলীসহ সংশ্লিষ্টরা ও স্থানীয় জাসদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৪৯   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪
রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার
মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক
গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয় : কাদের গনি চৌধুরী
শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার - তথ্য প্রতিমন্ত্রী
অবকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি করাও গুরুত্বপূর্ণ - শ্রমমন্ত্রী
জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি শাহীন মেম্বার গ্রেফতার
সুশৃঙ্খল ও সাশ্রয়ী অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
জাতিসংঘ সাধারণ পরিষদে জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য অর্থায়ন চান ড. সাইমুম পারভেজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ