গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষকসহ নিহত ৩

প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষকসহ নিহত ৩
মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩



গোপালগঞ্জে বাসচাপায় শিক্ষকসহ নিহত ৩

গোপালগঞ্জের কাশিয়ানিতে বাসচাপায় মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এমএ হাসিব, নবীর শেখ ও আব্দুর রহিম। তাদের মধ্যে হাসিব ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের মাদরাসার ‌শিক্ষক। এছাড়া নিহত আব্দুর রহিম কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের মো. রাজা মিয়ার ছেলে। আর নবীর শেখও একই গ্রামের বাসিন্দা লোকমান শেখের ছেলে। নিহতদের দুইজন বাইসাইকেল আরোহী ছিলেন। আর শিক্ষক হাসিব ছিলেন মোটরসাইকেল আরোহী।

কাশিয়ানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মানবিন্দ্র বিশ্বাসও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মানবিন্দ্র বিশ্বাস জানান, দুপুরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও বাইসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক হাসিব নিহত হন। আহত হন বাইসাইকেলে থাকা নবীর শেখ ও আব্দুর রহিম। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫:২৯:১১   ৫০৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


গোপালগঞ্জে জেলা কৃষি ঋণ কমিটির সভা: হয়রানিমুক্ত ও সময়মতো ঋণের তাগিদ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলামের অব্যাহতি প্রত্যাহার
গোপালগঞ্জের মুকসুদপুর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সশস্ত্রবাহিনী দিবসে গোপালগঞ্জের মুকসুদপুর আলোচনা সভা ও প্রীতিভোজ
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে কোটালীপাড়ায় জামায়াত নেতার পদত্যাগ
নিরাপত্তার কারণে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়
গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন, মুকসুদপুর থানা ও ব্যাংকে অগ্নিসংযোগ
গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা-আগুন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ