স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকতে হবে - কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকতে হবে - কৃষিমন্ত্রী
বুধবার, ৮ মার্চ ২০২৩



স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকতে হবে - কৃষিমন্ত্রী

স্বাধীনতার ইতিহাস নিয়ে মিথ্যাচারের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, স্বাধীনতার ইতিহাস নিয়ে দেশে অনেক মিথ্যাচার হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তি এখনও মিথ্যাচার করে যাচ্ছে। এ বিষয়ে তরুণ প্রজন্মকে সজাগ থাকতে হবে।

আজ রাজধানীর মিরপুরে শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন আয়োজিত শেখ কামাল ৫ম জাতীয় ফেন্সিং বা তরবারি যুদ্ধ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শেখ কামাল ছিলেন অনন্য ক্রীড়া সংগঠক, যিনি খেলাধুলায় নতুন যুগের সূচনা করেছিলেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ছিলেন সংস্কৃতি অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, রাজনৈতিকভাবে সচেতন ও দেশপ্রেমিক। তাঁর আদর্শ ও চেতনা ধারণের জন্য দেশের তরুণ যুবসমাজকে অনুপ্রাণিত করতে হবে। তাঁর আদর্শে তরুণদেরকে খেলাধুলায়, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত এবং দেশপ্রেমে উজ্জীবিত করতে হবে। দেশে যুবসমাজের অবক্ষয় ও অপসংস্কৃতিরোধে শহিদ শেখ কামালের আদর্শ ও চেতনাকে তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

খেলাধুলায় তরুণদের আগ্রহ কমে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্রামের খেলার মাঠগুলো একসময় নানারকম খেলাধুলায় খুব ব্যস্ত থাকতো। এখন গ্রামে যাই, দেখি মাঠ ফাঁকা পড়ে থাকে। ছেলেমেয়েরা খেলাধুলা করে না। অনেক ছেলেমেয়ে বিপথগামী হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। সেজন্য, সুস্থ সবল জাতি গঠনের জন্য খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরো বাড়াতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ ফেন্সিং ফেডারেশনের সভাপতি শোয়েব চৌধুরীর সভাপতিত্বে সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরী, সাবেক প্রধান তথ্য অফিসার একেএম শামীম চৌধুরী, অতিরিক্ত আইজিপি হুমায়ুন কবীর, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, টেনিস ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ করিম, ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান প্রমুখ বক্তব্য রাখেন।

চার দিনব্যাপী এই তরবারি খেলা প্রতিযোগিতায় সারা দেশের ২৩৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

বাংলাদেশ সময়: ২২:৪৫:১২   ৪৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর
৫ বছরের মধ্যে টিসিবির ভর্তুকি শূন্যের কোঠায় আনা হবে: বাণিজ্যমন্ত্রী
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা
বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে চীনের বিনিয়োগের আগ্রহ
বেকারি পণ্যের দাম বাড়ছে না আপাতত, ৭ দিনে প্রতিবেদন দেবে কমিটি
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ : শিল্পমন্ত্রী
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী
শ্রীলঙ্কায় আলু রপ্তানির সম্ভাবনা, বাজার যাচাইয়ে যাবে বাংলাদেশি প্রতিনিধি দল
ইইউর ৪৮ অশুল্ক বাণিজ্য বাধা সমাধান, প্রক্রিয়াধীন আরো ১৩টি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ