পাবনাবাসীকে নতুন পরিচয় দিয়েছেন শেখ হাসিনা - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » গাজীপুর » পাবনাবাসীকে নতুন পরিচয় দিয়েছেন শেখ হাসিনা - ডেপুটি স্পীকার
বুধবার, ৮ মার্চ ২০২৩



পাবনাবাসীকে নতুন পরিচয় দিয়েছেন শেখ হাসিনা- ডেপুটি স্পীকার

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, এক সময় পাবনা জেলা নকশাল, চরমপন্থী, মুক্তিযুদ্ধের সময় বীর মুক্তিযোদ্ধাদের হত‌্যাকারী ও মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী রাজাকার-আল বদরের আস্তানা, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জায়গা হিসেবে পরিচিত ছিল। সকল কালিমা দূর করে পাবনাবাসীকে নতুন চেতনায় ও নতুন ভাবনায় উদ্বুদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (বুধবার) গাজিপুরের উম্মুক্ত বিশ্ববিদ‌্যালয়ে উত্তরাস্থ পাবনা সোসাইটি, ঢাকা এর ৫ম বার্ষিক বনভোজন ২০২৩ উপলক্ষ‌্যে ‘এক পাবনা, এক ভাবনা’ প্রতিপাদ‌্যে আয়োজিত ‘সুধী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে পাবনা-২ আসনের সংসদ সদস‌্য আহমেদ ফিরোজ কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন।

ডেপুটি স্পীকার বলেন, অতীতে পাবনার যে পরিচয় ছিল, সেসব ভুলে প্রতিটি ক্ষেত্রে পাবনাবাসীকে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। এখন বাংলাদেশের মহামান‌্য রাষ্ট্রপতি পাবনা জেলার সন্তান। তাঁর সম্মান রক্ষার্থে এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে পাবনাবাসীকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আমরা পাবনাবাসী আর কখনোই নকশাল, উগ্রপন্থী ও জঙ্গি তৈরির কারখানার সাথে যুক্ত হব না এবং কাউকে হতেও দেব না এই অঙ্গিকার নিয়ে এগিয়ে যেতে হবে।

উত্তরা পাবনা সোসাইটি, ঢাকা এর সভাপতি ড. আমিন উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে পাবনার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩২   ৪৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গাজীপুর’র আরও খবর


প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ বানানো হবে: আমিনুল হক
হাসিনাকে গুম-খুন নিয়ে প্রশ্ন না করে অনেক সাংবাদিক তৈলমর্দনে ব্যস্ত ছিলেন: কাদের গনি
দেশে সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
ডিপিডিটির সঙ্গে বিউএফটির সমঝোতা স্মারকে সই
প্রতিটি ছাত্র হবে একেকজন যোদ্ধা: জামায়াত আমির
বিআরটিসির নিজস্ব কারখানায় নির্মিত আধুনিক এসি বাস আমাদের সক্ষমতার প্রতীক - শেখ মইনউদ্দিন
নির্বাচন উপলক্ষে তিন বাহিনী প্রধানের গাজীপুর জেলা পরিদর্শন ও মতবিনিময়
গাজীপুরে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা লুটের ঘটনায় গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ