রমজানের আগেই টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার : বাণিজ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রমজানের আগেই টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার : বাণিজ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



রমজানের আগেই টিসিবির পণ্য পাবে এক কোটি পরিবার : বাণিজ্যমন্ত্রী

রমজান মাসের আগেই এক কোটি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশ্ববাজারে জিনিসপত্রের দাম বাড়ায় আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী সাশ্রয়ী মূল্যে খাবার দেওয়ার চেষ্টা করছেন। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, আগামী ৩০ মার্চ পর্যন্ত টিসিবির পণ্য বিক্রি করা হবে। কার্ডধারীরা যেন পণ্য পায় সেটা নিশ্চিত করতে হবে।

এ সময় আগামীতে ফ্যামিলি কার্ডের সংখ্যা বাড়ানো হতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২:১৭:৪৬   ৪৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ