কর্মস্থলে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চলতি মাসেই : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কর্মস্থলে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চলতি মাসেই : স্বাস্থ্যমন্ত্রী
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



কর্মস্থলে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস চলতি মাসেই : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নিজ কর্মস্থলে সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস (রোগী দেখা) পাইলটিং আকারে চলতি মাস থেকেই শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, চলতি মাসেই আমরা প্রাথমিকভাবে পাইলটিং আকারে এটি শুরু করব। আসলে একটা কাজ করতে হলে তো অনেক আলোচনার বিষয় থাকে, সিদ্ধান্তের বিষয় থাকে। ওগুলো মোটামুটি আমরা শেষ করে এসেছি। আশা করছি, খুব দ্রুতই এটি শুরু করতে পারব।

এর আগে গত ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, যে ডাক্তার যেখানে কর্মরত তিনি সেই প্রতিষ্ঠানেই প্র্যাকটিস করার সুযোগ পাবেন। সেই ডাক্তাররা যাতে বাইরে বিভিন্ন ক্লিনিকে বা চেম্বারে গিয়ে তাদের প্র্যাকটিস করতে না হয়। এই সুবিধাটি আমরা করে দিতে চাইছি। সরকারি হাসপাতালে নির্দিষ্ট ডিউটির পর ডাক্তাররা এই সুযোগ পারবেন।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৪০   ৫২৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
ইতিহাসের এই দিনে
নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩
সোনারগাঁয়ে ট্রাকের ওপর কাভার্ডভ্যান উল্টে চালক নিহত
হাজী আমান উল্লাহ মডেল স্কুলে বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
নারায়ণগঞ্জে তিনটি অবৈধ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা
মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান
দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন
২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ