স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

প্রথম পাতা » চট্টগ্রাম » স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন

বান্দরবানের আলীকদম উপজেলায় স্বামী হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, লামা উপজেলার রূপসী পাড়া এলাকার মোসলেম শেকের মেয়ে হাসিনা বেগম (৫৬)।

নিহত কোরবান আলী আলীকদম উপজেলার ২৯১ নম্বর তৈনাফ মৌজা ইউনুস মেম্বার পাড়া কালর ঝিরি এলাকার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, কোরবান আলীর সঙ্গে সামাজিকভাবে হাসিনার বিয়ে হয়। ১৯৯৩ সালের ২৭ মার্চ সাইফুল ও রবিউল কোরবান আলীর ঘরে ঢুকে কোরবান আলীকে কুপিয়ে হত্যা করেছে বলে সংবাদ পান। ২৮ মার্চ নিহতের চাচাত ভাই এরশাদ মিয়া মমতাজ বাদী হয়ে চাচাতো ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে লামা থানায় হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ইকবাল করিম জানান, সাক্ষ্য প্রমাণে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন। অপর আসামি সাইফুল ইসলামকে বেকসুর খালাস দেন।

বাংলাদেশ সময়: ১৭:২৯:২৫   ৩৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ