দেশের বনাঞ্চল রক্ষায় নিরলসভাবে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের বনাঞ্চল রক্ষায় নিরলসভাবে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী
শনিবার, ১১ মার্চ ২০২৩



দেশের বনাঞ্চল রক্ষায় নিরলসভাবে কাজ করছে সরকার  : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে দেশের বন ও বনভূমি রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের বন ও বনভূমির উন্নয়ন জন্য কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, বন বিভাগের কর্মচারীদেরও স্মার্টভাবে কাজ করে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে হবে।
শাহাব উদ্দিন শুক্রবার সন্ধ্যায় রাঙ্গামাটি সার্কিট হাউজে এক অনুষ্ঠানে আরো বলেন, আমাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখতে হবে। সংস্কৃতি ধরে রেখেই আমরা এগিয়ে যাবো। আমাদের দেশ কোথায় ছিলো এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন দেশ কোথায় এসেছে। এটা সম্ভব হয়েছে দেশের নিজস্ব সংস্কৃতি ও লক্ষ্য ঠিক রাখে কাজ করায়। তিনি বলেন, আমরা যে যেখানে আছি, সকলে মিলে দেশ গড়ার কাজ করলে তবেই এটা অদূর ভবিষ্যতে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, রাঙ্গামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম সহ রাঙ্গামাটি সার্কেলের বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯:০৫:১০   ৪২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে : অর্থমন্ত্রী
রমজানে নিত্যপণ্যের সরবরাহ ও যৌক্তিক মূল্য নিশ্চিতে কাজ করছে সরকার - বাণিজ্যমন্ত্রী
কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি
কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ