প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে আবেদন শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে আবেদন শুরু
রবিবার, ১২ মার্চ ২০২৩



প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে আবেদন শুরু

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ এবার বিভাগভিত্তিক বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন শুরু হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) থেকে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগে সহকারী শিক্ষক পদে আবেদন করা যাচ্ছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি এ তিন বিভাগে সহকারী শিক্ষক পদে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে এ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে। ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে। আর আবেদন করা যাবে আগামী ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

আবেদন করতে যা যা করতে হবে: আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২০ টাকাসহ মোট ২২০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে জমা দিতে হবে।

আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতক (সম্মান) পাস হতে হবে। প্রার্থীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ আবেদনকারীর বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে সেইসব প্রার্থী আবেদন করতে পারবেন।

বেতন হবে ১৩তম গ্রেডে ১১,০০০-২৬,৫৯০ টাকা। অনলাইনে আবেদন করতে সমস্যা হলে এই ই-মেইলে (vas.query@ teletalk.com.bd) অথবা যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে।

সরকারি প্রাথমিক নিয়োগ বিধিমালা ২০১৯ অনুসারে, মেধাক্রম অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের দিয়ে প্রথমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ পূরণ করা হবে। মেধাতালিকার বাকি প্রার্থীদের প্রাক-প্রাথমিক শ্রেণির সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩:০৯:১৭   ৫৮০ বার পঠিত   #  #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান মহানগর বিএনপির
গোপালগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতা চাইলেন আইজিপি
নাশকতাকারীদের পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর
শেখ হাসিনার মতো গুম-খুনের রাজনীতি করতে চাই না : রিজভী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা
চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী
দিনাজপুরে কৃষকদের মধ্যে সরিষা বীজ ও সার বিতরণ সমাজকল্যাণমন্ত্রীর
অপশক্তির অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা কখনও সফল হবে না : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
​অবশেষে সরিষাবাড়ীতে জমির দখল ফিরে পেলেন আব্দুর রাজ্জাক
দোলনের ৭ দিন, সাবেক সচিব ও অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ