সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
রবিবার, ১২ মার্চ ২০২৩



সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে রোববার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল তিনটায়।

সিরিজের প্রথম ম্যাচে ইংলিশদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। আর তাই চট্টগ্রামের জয়ের ধারা অব্যাহত রেখে মিরপুরে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। অন্যদিকে হারের বৃত্ত থেকে বের হয়ে সমতায় ফিরতে চায় ইংলিশরা।

ইংল্যান্ডের বিপক্ষে কোনো ফরমেটে সিরিজ জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এবার নিজেদের মাঠে ওয়ানডে হাত ছাড়া হলেও আশার আলো দেখছে টি-টোয়েন্টি দিয়ে।

সিরিজ নির্ধারণী ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে চাইবে। কিন্তু মিরপুরে টাইগারদের টিম কম্বিনেশন ও গেম প্ল্যান বিবেচনায় একটি পরিবর্তন আসতে পারে টাইগারদের একাদশে।

তবে গুঞ্জন উঠেছে, যেহেতু মিরপুরের পিচ তুলনামূলক ধীরগতির ও লো বাউন্সের, তাই কন্ডিশন বিবেচনায় এখন অতিরিক্ত এক স্পিনারকে একাদশে রাখতে পারেন টিম ম্যানেজমেন্ট। এজন্য একাদশে থাকা দুই বাঁ-হাতি সাকিব আল হাসান ও নাসুম আহমেদের সঙ্গে অফস্পিনার মেহেদি হাসান মিরাজ দলে ভিড়তে পারেন। এক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম পাটোয়ারী।

যদিও এখন পর্যন্ত এই বিষয়ে কিছুই খোলাসা করেনি টিম ম্যানেজমেন্ট। এমনকি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে গেছেন। তাই প্রধান নির্বাচকের আকার-ইঙ্গিততে মনে হচ্ছে একাদশে পরিবর্তন নাও আসতে পারে।

এদিকে প্রথম ম্যাচে একাদশে তিনজন পেসার ছিল। আর ওই ম্যাচে যেহেতু পেসার হাসান মাহমুদ বিশেষভাবে ভূমিকা রেখেছেন। তাই তার জায়গা নিশ্চিত। তবে পিচ বিবেচনায় মিরাজের অন্তর্ভুক্তি ঘটানোর সম্ভাবনা অনেক। তাই নির্বাচকদের অটোচয়েজ মোস্তাফিজ কিংবা তাসকিনের কেউ একজন দ্বিতীয় ম্যাচের একাদশে নাও থাকতে পারেন। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সিরিজ জয়ের মিশনে কিভাবে একাদশ সাজাচ্ছেন টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৩:০২:৪৭   ৪৩৫ বার পঠিত   #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এক ইভেন্টেই তিন বিশ্বরেকর্ড ভেঙে দিলেন উত্তর কোরিয়ার অ্যাথলেট
এশিয়া গেমসে রেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতল ভারত
জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় অস্ট্রেলিয়ার
মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারালো অ্যাথলেটিকো
আট গোলের রোমাঞ্চকর ম্যাচে সান্ডারল্যান্ডকে হারাল ম্যানসিটি
রাফিনিয়া ‘দা লিমা’র টানা দ্বিতীয় হ্যাটট্রিকে ‘পারফেক্ট’ বার্সা
৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার আর্সেনালের
এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের ট্রায়াথলেট হোজো
তৃতীয়বারের মতো শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড
নতুন কুঁড়ি স্পোর্টসের সেরা ৩০৬ খেলোয়াড় নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প শুরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ