কেউ পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা : সিইসি

প্রথম পাতা » ছবি গ্যালারী » কেউ পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা : সিইসি
সোমবার, ১৩ মার্চ ২০২৩



কেউ পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা : সিইসি

নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচনী কর্মকর্তাদের কেউ পক্ষপাতমূলক আচরণ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১৩ মার্চ) নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচনে পেশাগত কাজ করার ক্ষেত্রে সাংবাদিকদের নীতিমালা প্রস্তুত করতে নির্বাচন কমিশনের সঙ্গে সাংবাদিকদের এই মতবিনিময় সভা হয়।

সিইসি বলেন, গণমাধ্যম নির্বাচন কমিশনের প্রতিপক্ষ নয়। আগামী নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে ও গ্রহণযোগ্য করতে কমিশন সর্বাত্মক চেষ্টা করবে।

হাবিবুল আউয়াল বলেন, নির্বাচনের সময় যাতে মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক নির্বিঘ্নে চলতে পারে সেদিকে নজর দেওয়া হবে। সরকারেরও উচিৎ এদিকে দৃষ্টি দেওয়া।

তিনি বলেন, স্বচ্ছতার অভাবে একাদশ সংসদ নির্বাচন বিতর্কিত হয়েছে। সেজন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আগামী নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকার স্বচ্ছতা বিশ্বাস করলে ও ভালো নির্বাচন চাইলে ভোটের দিন নেটওয়ার্কের গতি কমিয়ে দেওয়া ঠিক হবে না।

বাংলাদেশ সময়: ১৩:১০:২৭   ৩৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শত বছরের ঐতিহ্যবাহী বাউল গান বন্ধ করল তৌহিদি জনতা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
অস্ট্রিয়ার ওইইবির সঙ্গে প্রাইম ব্যাংকের ঋণচু্ক্তি
‘বেস্ট ড্যান্সার’–এ চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেলেন রিতেশ
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন: নাহিদ ইসলাম
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ
হজ এজেন্সির ১০ কোটি টাকা আটকে দিয়েছে সৌদি আরব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ