শেখ রাসেল বিচ ফুটবল: বালকে চ্যাম্পিয়ন রংপুর, বালিকায় রাজশাহী

প্রথম পাতা » খেলাধুলা » শেখ রাসেল বিচ ফুটবল: বালকে চ্যাম্পিয়ন রংপুর, বালিকায় রাজশাহী
সোমবার, ১৩ মার্চ ২০২৩



শেখ রাসেল বিচ ফুটবল: বালকে চ্যাম্পিয়ন রংপুর, বালিকায় রাজশাহী

পর্যটন নগরী কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শেখ রাসেল অনূর্ধ্ব-১৫ বিচ ফুটবল টুর্নামেন্ট। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তিন দিনব্যাপী এই টুর্নামেন্টে দুই ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে রংপুর এবং রাজশাহী বিভাগ।

রোববার (১২ মার্চ) সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বালকে রাজশাহী বিভাগকে ৩-১ গোলে হারায় রংপুর বিভাগ এবং বালিকাদের ফাইনালে খুলনা বিভাগকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী বিভাগ।

ফাইনাল শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ। উক্ত টুর্নামেন্টে দেশের ৮ বিভাগের ৯৬ জন বালক-বালিকা অংশগ্রহণ করেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাসিম আহমেদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব নজরুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী ও সাবেক জাতীয় দলের খেলোয়াড় খন্দকার রকিবুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৩:১৩:২৬   ৫৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


লিটনের সেঞ্চুরি, ৪৭৮ রানের লিড নিয়ে ইনিংস ঘোষণা বাংলাদেশের
লাল কার্ডে ভেঙে পড়ল লিভারপুল, ৩ গোলে জয় সিটির
রোমাঞ্চকর লড়াইয়ে ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করল অ্যাস্টন ভিলা
চেলসির কাছে বিধ্বস্ত বোর্নমাউথ
হার দিয়ে অস্ট্রেলিয়া সিরিজ শুরু করল বাংলাদেশ নারী দল
চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক হচ্ছে খেলাধুলার বই : আমিনুল হক
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
উজবেকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা
আর্সেনালের সাথে ২০৩০ পর্যন্ত নতুন চুক্তি নবায়ন করলেন আর্তেতা
গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ