ভারতীয় ১০৭ কেজি গাঁজাসহ দুই গাড়ি জব্দ

প্রথম পাতা » চট্টগ্রাম » ভারতীয় ১০৭ কেজি গাঁজাসহ দুই গাড়ি জব্দ
সোমবার, ১৩ মার্চ ২০২৩



ভারতীয় ১০৭ কেজি গাঁজাসহ দুই গাড়ি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নে ১০৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

সোমবার (১৩ মার্চ) ভোরে ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সেজামোড়া দক্ষিণপাড়া মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির সামনে অভিযান চালিয়ে গাঁজাগুলো জব্দ করা হয়।

মুকুন্দপুর বিজিবি ক্যাম্পের নায়ক মোহাম্মদ ইউসুফ জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ জানান, বিজিবির বিশেষ টহল দল বিজয়নগর উপজেলার সেজামোড়া এলাকায় গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে। এ সয় মাদক-বহনকারী একটি ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৩৯   ৪৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


‘নগর সরকার’ প্রতিষ্ঠা হলে চট্টগ্রামের উন্নয়ন ত্বরান্বিত হবে: ডা. শাহাদাত
পরাজিত শক্তি বিশৃঙ্খলার চেষ্টা করলে রাজপথে প্রতিরোধ করা হবে: ভূমি প্রতিমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশি, আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই : ধর্ম প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: ক্রীড়া প্রতিমন্ত্রী
জনকল্যাণ করা জনবান্ধব এই সরকারের একমাত্র লক্ষ্য : মীর হেলাল
উখিয়ায় পুলিশের যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২
টেকনাফে মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে বিজিবির হাতে ৯ জন উদ্ধার
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পালিত ৫৫তম জাতীয় সমবায় দিবস
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৯
ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ