কুয়েত থেকে ব্যক্তিগত গাড়িতে সৌদি আরব যেতে পারবেন প্রবাসীরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » কুয়েত থেকে ব্যক্তিগত গাড়িতে সৌদি আরব যেতে পারবেন প্রবাসীরা
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



কুয়েত থেকে ব্যক্তিগত গাড়িতে সৌদি আরব যেতে পারবেন প্রবাসীরা

প্রতি বছর রমজান মাসে হাজার হাজার প্রবাসী কুয়েত থেকে সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশে ভ্রমণ করে থাকেন। কেউ বিমানে, আবার কেউ স্থল পথে সাধ্য অনুযায়ী ওমরাহ পালন করতে সৌদিতে যান। এবছর ভিসা ফি কিছুটা কমানোসহ ব্যক্তিগত গাড়ি নিয়ে সৌদি আরবে ভ্রমণসহ ওমরাহ পালন করতে পারবেন প্রবাসীরাও।

কুয়েতে ওমরাহ্ অ্যান্ড ট্রাভেলস সার্ভিস ব্যবসার সঙ্গে জড়িত ব্যবসায়ীরা বলেন, পবিত্র রমজান মাসে ওমরাহ পালনকারীর সংখ্যা সব দেশেই বেশি থাকে। অতিরিক্ত চাপের কারণে ওমরাহ পালনের খরচটা অন্য সময়ের তুলনায় কিছুটা বেশি খরচ হয়। তবে এবার সড়ক পথে গাড়ি নিয়ে যাওয়ার সুযোগ থাকায় ব্যয় কিছু কমে বলে আশা করছেন তারা।

আগে কেবল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নাগরিকরা ব্যক্তিগত গাড়ি নিয়ে সৌদি আরব ভ্রমণ করতে পারতেন। এবছর থেকে সৌদি সরকার প্রবাসীদের জন্যও এই সুযোগটি দিচ্ছে। তাই সৌদি আরব ভ্রমণ বা ওমরাহ পালনে ইচ্ছুক প্রবাসীরা ব্যক্তিগত গাড়ি নিয়ে ভ্রমণ করলে সময় ও অর্থ উভয়ই সাশ্রয় হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মে মাসের ১০ তারিখ পর্যন্ত ওমরাহ ভিসার জন্য আবেদন করতে পারবেন কুয়েত প্রবাসীরা। স্থলপথে ভ্রমণের সুযোগে খুব সহজে কম খরচে সৌদি আরবে ভ্রমণসহ বিভিন্ন তীর্থস্থান দেখার সুযোগ পাবেন কুয়েত প্রবাসীরা এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৩৫   ৪৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ