ফার্ক গেরিলাদের নিয়ে ‘দ্বিতীয় শান্তি প্রক্রিয়া’ ঘোষণা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ফার্ক গেরিলাদের নিয়ে ‘দ্বিতীয় শান্তি প্রক্রিয়া’ ঘোষণা
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



ফার্ক গেরিলাদের নিয়ে ‘দ্বিতীয় শান্তি প্রক্রিয়া’ ঘোষণা

লাতিন আমেরিকার দেশ কলাম্বিয়ায় বিদ্রোহী গেরিলা গোষ্ঠী রেভুলিউশনারি আর্মড ফোর্সেসকে (ফার্ক) নিয়ে শান্তি প্রক্রিয়া ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এ ঘোষণা দেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো টুইটারে লিখেছেন, ‘দ্বিতীয় দফায় শান্তি প্রক্রিয়ার শুরু হলো। এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং সেন্ট্রাল জেনারেল স্টাফের মধ্যে শিগগিরই আলোচনা শুরু হবে।’

পেত্রো একটি ‘সম্পূর্ণ শান্তি প্রক্রিয়া’ অর্জনের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তার লক্ষ্য, দীর্ঘ ৬০ বছরে ধরে চলা সহিংস সংঘাতের অবসান ঘটাতে তাদের সবার সঙ্গে শান্তি আলোচনা শুরু করার জন্য দেশে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে একত্র করা।

এর আগে, দেশটির অ্যাটর্নি জেনারেল ফ্রান্সিসকো বারবোসা দেলগাদো ফার্কের অন্যতম শীর্ষ কমান্ডার জর্জিও ভেরা ফের্নান্দেজ ওরফে ইভান মরদিস্কোসহ ১৯ জন বিদ্রোহীর অ্যারেস্ট ওয়ারেন্ট বাতিল করেন। তার পরপরই সরকারের পক্ষ থেকে এ ঘোষণা এল। জর্জিও ভেরা ফের্নান্দেজ ২০১৬ সালের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে তারা আবারও ২০১৮ সালে অস্ত্র হাতে তুলে নেন।

ফার্ক ছাড়াও দেশটির সরকার ২০২২ সালের নভেম্বরে বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সঙ্গেও আলোচনা শুরু করে। অবশ্য এর আগেও ইএলএনের সঙ্গে সরকারে আলোচনা হয়েছে। তবে ২০১৯ সালে রাজধানী বোগোতায় পুলিশ একাডেমিতে হামলায় ২১ জন নিহত হলে তৎকালীন প্রেসিডেন্ট ইভান দুকে সেই আলোচনা ভেস্তে দেন।

২০১৭ সালের জুন মাসের শেষ দিকে কট্টর বামপন্থী ‘রিভলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীদের অস্ত্র সমর্পণ করে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্কের কমান্ডার রদ্রিগো লনডোনো ও কলম্বিয়ায় জাতিসংঘ মিশনের প্রধান জিন আর্নল্ট। কিন্তু কমান্ডার জর্জিও ভেরা ফের্নান্দেজসহ আরও কতিপয় শীর্ষ নেতা অস্ত্র সমর্পণ থেকে বিরত থাকেন এবং পরে আবারও বিদ্রোহ করেন।

বাংলাদেশ সময়: ১৩:৩৩:২৮   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩১, আহত ১৪৯
ইসরাইলের দিকে ধেয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র
ইসরায়েলের বেইত শেমেশে ইরানের হামলা, নিহত অন্তত ৮
কুয়েতে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
কুয়েতে নতুন করে বাজছে হামলার সাইরেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি নিহত
ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে ৫১
সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করবে না ইরান, শান্তি ‘নাগালের মধ্যে’: ওমানের পররাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ