ডিজিটাল নিরাপত্তা আইন ভালো করার চেষ্টা করছি : আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডিজিটাল নিরাপত্তা আইন ভালো করার চেষ্টা করছি : আইনমন্ত্রী
মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩



ডিজিটাল নিরাপত্তা আইন ভালো করার চেষ্টা করছি : আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার দাবি জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে নাগরিক সমাজের পাঁচজন প্রতিনিধি এ দাবি জানান।

তারা হলেন- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সি আর আবরাব, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, রেজাউর রহমান লেনিন, সাইমুম রেজা তালুকদার এবং শারমীন খান।

এদিকে প্রস্তাবিত আইনটির নতুন একটি খসড়া আজ (মঙ্গলবার) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তবে এটি আরও পর্যালোচনা করে আগামী ৬ এপ্রিল আবারও বৈঠক হবে বলে জানা গেছে।

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সংবাদ মাধ্যমসহ নাগরিকদের মাঝে বড় উদ্বেগ রয়েছে। এছাড়া আইনমন্ত্রীও আজকের আলোচনায় বলেছেন অনেক ক্ষেত্রে এই আইনের অব্যবহার হয়। তাই এটি নিয়ে সার্বিকভাবে নাগরিক সমাজের অবস্থান হচ্ছে- আইনটি বাতিলের বিকল্প নেই। কেননা; এমন আইন ঢেলে সাজালেও সবার নিকট গ্রহণযোগ্য হবে না।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আগামী ৩০ মার্চ আবারও বৈঠক হবে।

আজকের বৈঠকে আইনমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও একাধিক সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১:৫৮:২২   ৩৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের সকল নাগরিকের সুস্বাস্থ্য নিশ্চিত করাই সরকারের লক্ষ্য - স্বাস্থ্যমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তরুণদের কর্মসংস্থানে ব্যাপক শিল্পায়ন প্রয়োজন : আসাদুল হাবিব দুলু
লবণচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বসম্মত মতামতের ভিত্তিতেই স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ‘প্রাক-প্রস্তুতিমূলক সভা’
প্রবাসীর স্ত্রীকে মারধর ও প্রাণনাশের চেষ্টা, থানায় অভিযোগ
মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ