সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

ইসমাইল হোসেন, জামালপুর প্রতিনিধি : সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ১৭ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধা,সামাজিক অঙ্গ সংগঠন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং জাতির পিতার স্মরণে সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফরিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাঃ মোঃ বদরুল হাসান প্রমুখ।

এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিশু কিশোরদের চিত্রাঙ্গন ও কবিতা আবৃত্তি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪:২৭:৫৪   ৪৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে ছুটে গেলেন এমপি ইলিয়াস মোল্লা
মাদকের বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স নীতি: গণপূর্তমন্ত্রী
জামালপুরে ছাত্রদলের তিন নেতার পদত্যাগ
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান
নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না: আহমেদ আযম খান
অভিবাসী চিন্তাধারার চশমা দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না : তথ্যমন্ত্রী
তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্পে পরিবেশগত অনুবর্তিতা নিশ্চিত করতে হবে - পরিবেশমন্ত্রী
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ আদিবাসী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ