শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ম্যুরালে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, কেক কাটা, বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় শিল্প মন্ত্রণালয়ের এর কর্মকর্তা-কর্মচারিবৃন্দ এবং মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য অগ্রযাত্রার বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। মধ্যম আয়ের এই বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে পৌঁছাতে হলে চতুর্থ শিল্প বিপ্লবকে কাজে লাগাতে হবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে নিজ নিজ অবস্থানে থেকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে শিল্পসচিব জাকিয়া সুলতানা বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অঙ্গিকার থাকবে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী প্রজন্মের জন্য একটি শিল্প সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চেষ্টা করবো।

আলোচনা সভায় বঙ্গবন্ধু সম্পর্কে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) এর চেয়ারম্যান মোঃ আরিফুর রহমান অপু। এছাড়াও আলোচনা করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্মসচিব জাহাঙ্গীর আলম, সিনিয়র সহকারী সচিব এম.এম. সামিরুল ইসলাম, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিইসইসি) এর চেয়ারম্যান মোঃ শহীদুল হক ভূঁঞা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৪৫   ৩৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ফতুল্লায় ৪৬ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
১৪৪ ধারার নিষেধাজ্ঞা ও প্রশাসনের তৎপরতা: ফরিদপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনের উদ্যোগ
সদরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে টাস্কফোর্স সভা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ