দেশের উন্নয়নে শান্তির কোনো বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

প্রথম পাতা » চট্টগ্রাম » দেশের উন্নয়নে শান্তির কোনো বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর
শুক্রবার, ১৭ মার্চ ২০২৩



দেশের উন্নয়নে শান্তির কোনো বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, দেশের উন্নয়নের জন্য শান্তির কোনো বিকল্প নেই। তিনি বলেন, আজ পার্বত্য এলাকায় যে শান্তি বিরাজ করছে তার কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তির কারণে এখানকার মানুষ এখন নির্বিঘ্নে চলাফেরা করছে এবং শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারছে।
আজ শুক্রবার বান্দরবান শহরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত ৩ দিন ব্যাপী বৌদ্ধ ভিক্ষু সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।
মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। যারা দেশের কল্যাণ চায়, মঙ্গল চায় তারা প্রধানমন্ত্রীর সাথে আছেন এবং থাকবেন। তিনি বলেন, গৌতম বুদ্ধ শান্তির বার্তা দিয়েছিলেন আর সেই বার্তা আমাদের এখনও সকলের মাঝে প্রবাহমান। মন্ত্রী বলেন, গৌতম বুদ্ধের সুশাসন সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক এটা আমাদের কাম্য।
বৌদ্ধ ধর্মাবলম্বী ভিক্ষুদের প্রাতিষ্ঠানিক ও ধর্মীয় শিক্ষা বৃদ্ধি, বিশ্বশান্তি কামনা, বৌদ্ধ ভিক্ষুদের আরো অধিক জ্ঞান বৃদ্ধি এবং বুদ্ধের শাসন প্রতিষ্ঠাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে ২য় পার্বত্য বৌদ্ধ ভিক্ষু সম্মেলন। পার্বত্য বৌদ্ধ ভিক্ষু পরিষদের আয়োজনে বান্দরবানের রাজগুরু বৌদ্ধ বিহার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্টীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পার্বত্য ভিক্ষু পরিষদের সদস্য ও অংজেয়া জাদি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া থের, পার্বত্য ভিক্ষু পরিষদের যুগ্ম সম্পাদক তিক্ষিন্দ্রিয় থৈরসহ তিন পার্বত্য জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারের ভিক্ষুরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলার ৫ শতাধিক বৌদ্ধ ভিক্ষু অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৩৯   ৪২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


রাঙামাটিতে পুলিশের মাদকবিরোধী র‌্যালি ও সুধী সমাবেশ
পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী
কুমিল্লায় ভারতীয় মালামালসহ দুটি যানবাহন জব্দ
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
রাঙামাটিতে সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবি’র অনুদান
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
নৌযান শুমারি উপলক্ষে রাঙামাটিতে জনসচেতনতামূলক র‌্যালি
রাঙামাটিতে মনসা পূজা পালিত
শিপইয়ার্ডগুলোকে পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে : পরিবেশ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ