কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

প্রথম পাতা » চট্টগ্রাম » কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর
শনিবার, ১৮ মার্চ ২০২৩



কক্সবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ট্রাকচালক ও সহকারীর

কক্সবাজারের চকরিয়া উপজেলায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে চালক ও সহকারী নিহত হয়েছেন।

শনিবার (১৮ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় এ ঘটনা ঘটেছে।

চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক ইমন চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দূপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর চাইলক্ষেল এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো. শিব্বির আহমদ মারুফ (১৯)।

স্থানীয়দের বরাতে ইমন চৌধুরী বলেন, ভোরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় কক্সবাজারমুখী মালবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি ওই এলাকার ১২ নম্বর ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির চালক ও সহকারী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ইমন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪:০৫:২৭   ৫৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ