নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার সহায়তা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার সহায়তা
রবিবার, ১৯ মার্চ ২০২৩



নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকার সহায়তা

মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকার আর্থিক সহায়তার ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রোববার (১৯ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘চালকের বেপরোয়া গতির ফলে আজকের এ হৃদয়বিদারক ঘটনা। জেলা প্রশাসন থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার ও আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে।’

এর আগে রোববার সকাল ৮টার দিকে শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১৯ নিহত হয়েছেন। মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সুপার জানান, সকালে ইমাদ পরিবহনের একটি বাস খুলনা থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকা যাচ্ছিল। বাসটি পদ্মা সেতুর আগে শিবচরের কুতুবপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আন্ডারপাস সেতুর সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বাসচালকসহ ১৪ যাত্রী মারা যান এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে ও চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজনের মৃত্যু হয়। আহত ২৫ জনকে উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, ‘ইঞ্জিনের ত্রুটি ও বাস চালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪:১০:১৮   ৫১৭ বার পঠিত   #  #  #







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক পাচারের দৃশ্য দেখে ফেলায় বসতবাড়িতে ঢুকে গুলিবর্ষণ
রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী
রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
জাতিসংঘের মহাসচিব পদে লড়ছেন আমিরাতের নুসেইবেহ
স্কুবা ডাইভিংয়ে স্পেশালিটি ডাইভার সার্টিফিকেট পেলেন ইরফানপুত্র বাবিল
মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস হাইকমিশনারের
রুবিওর সঙ্গে কেন তাজ হোটেলের নিরাপত্তা প্রধানের সাক্ষাৎ করালেন জয়শঙ্কর
আ. লীগের সঙ্গে মিলে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে জামায়াত : রাশেদ খান
সৌদি আরবের বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ২, আহত ৮

News 2 Narayanganj News Archive

আর্কাইভ