অবশেষে আমার এই স্বপ্নও পূরণ হলো: সাকিব

প্রথম পাতা » খেলাধুলা » অবশেষে আমার এই স্বপ্নও পূরণ হলো: সাকিব
রবিবার, ১৯ মার্চ ২০২৩



অবশেষে আমার এই স্বপ্নও পূরণ হলো: সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তৃতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট ও ৭ হাজার রানের স্বপ্নের মাইলফলক স্পর্শের পর রোববার (১৯ মার্চ) আরেকটি স্বপ্ন পূরণ হলো সাকিব আল হাসানের। এবার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) থেকে গ্র্যাজুয়েট খেতাব অর্জন করে নিজের স্বপ্ন পূরণ করলেন সাকিব।

নিজের গ্র্যাজুয়েট খেতাব অর্জনের পর নিজেই গর্ব করেছেন। এমন ডিগ্রি পেয়ে আনন্দিত সাকিব বলেন, ‘আজকে আমি খুশি, খুবই আনন্দিত এবং গর্বিত। অবশেষে আমার এই স্বপ্ন পূরণ হলো। খেলার মাঠে হয়তো আমার কিছু অর্জন আছে তবে এটা সবসময় আমার স্বপ্ন ছিল।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) সমাবর্তনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি সাকিব আল হাসানকে মেডেল পরিয়ে দেন।

এদিকে ইংল্যান্ড সিরিজে ৩০০ ‍উইকেটের মাইলফলক স্পর্শ করা সাকিব শনিবার (১৮ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯৩ রানে আউট হওয়ার আগে ছুঁয়ে ফেলেন ৭ হাজার রানের মাইলফলক। ২১৬ ইনিংস শেষে তার রান এখন ৭০৬৯ রান। সোমবার (২০ মার্চ) আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৪:৫৩:৩৯   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


১০ জনের চেক প্রতিরোধ ভেঙে ইংল্যান্ডের প্রথম জয়
ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন
তুরস্ককে হারিয়ে প্রথম জয় ইতালির
৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
রোনালদোকে বেঞ্চে রেখে নরওয়েকে হারাল পর্তুগাল
আরেকটি বিশ্বকাপ, আবারও চ্যাম্পিয়ন স্পেন
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
শেষ মুহূর্তের নাটকীয়তায় মিয়ানমারকে হারাল কম্বোডিয়া
পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ