নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম

প্রথম পাতা » খেলাধুলা » নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬



নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বর্জনের আলটিমেটাম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এই হুমকি দিয়েছে।

এক জুম মিটিং সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ও ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) বিপিএলের ম্যাচের আগে নাজমুলকে পদত্যাগ করতে হবে। না হলে সব ধরনের খেলা বন্ধে রাখবেন ক্রিকেটাররা। যার অর্থ ক্রিকেটাররা আগামীকালের বিপিএল ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন।

ক্রিকেটারদের সম্মানি নিয়ে কটাক্ষ করা মন্তব্যে এম নাজমুল বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) খেলতে গিয়ে কিছুই না করতে পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করছি, আমরা কি টাকা ফেরত চাচ্ছি?’ ক্রিকেট বোর্ড শরীর এবং ক্রিকেটারদের অঙ্গ বলেও মন্তব্য করেন এম নাজমুল, ‘ধরেন বোর্ডটা যদি না থাকে, তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে? আমার দুইটা হাত আছে। এখন আমার শরীরের সাথে হাত। শরীর না থাকলে হাতের কোন কাজ আছে?’

এর আগে বোর্ড পরিচালক নাজমুল সাবেক ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে অশালীন মন্তব্য করেছিলেন। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়া প্রসঙ্গে ‘দেশের ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত’ এমন মন্তব্য করেন তামিম। এর জেরে তামিমকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। তখনও কোয়াব এর প্রতিবাদ করেছিল।

বাংলাদেশ সময়: ২২:৪৫:০৪   ১৩৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ