স্মার্ট বাংলাদেশ গড়তে অন্তভুক্তিমূলক সমাজ গড়তে হবে – আইসিটি প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়তে অন্তভুক্তিমূলক সমাজ গড়তে হবে – আইসিটি প্রতিমন্ত্রী
রবিবার, ১৯ মার্চ ২০২৩



স্মার্ট বাংলাদেশ গড়তে অন্তভুক্তিমূলক সমাজ গড়তে হবে – আইসিটি প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নতুন নতুন উদ্ভাবনী সমাধান নিয়ে কাজ করতে উদ্ভাবক, উদ্যোক্তা ও স্টার্ট-আপদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মুনাফার দিকে না তাকিয়ে এমন কিছু উদ্ভাবন করা উচিত যা অর্থনীতি ও পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। সবাই মিলে এমন এক অন্তর্ভুক্তিমূলক সমাজ ও দেশ গড়তে হবে, যার মাধ্যমে অংশগ্রহণ ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।

রোববার (১৯ মার্চ) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের উদ্যোক্তা সংস্কৃতির ইকোসিস্টেম তৈরিতে ‘সংকল্প ঢাকা সম্মেলন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বে আমাদের মূল লক্ষ্য তরুণদের জন্য কাজের ক্ষেত্র তৈরি করা। উদ্ভাবন, উদ্যোক্তা ও স্টার্ট-আপ ইকোসিস্টেম গড়ে তুলতে দেশে ১৩ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব, ৩০০টি স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করা হয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বিজনেস ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হচ্ছে এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অথবা কাছাকাছি এলাকাতে ১২টি নলেজ পার্ক প্রতিষ্ঠা করা হবে বলে তিনি জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রদূত গুরুজিৎ সিং, ইন্টেলক্যাপ-এর ব্যবস্থাপনা পরিচালক জয়েস ভাটিয়া, এবিএফআরএল-এর সিএসও নরেশ তাইগি, ইউসিবিএল ম্যানেজিং ডিরেক্টর মো: আরিফ কাদরী, এসবিকে-এর ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, স্টার্টআপ বাংলাদেশ-এর ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:১২   ৪৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
মহাষষ্ঠীতে শুরু দুর্গোৎসব, উৎসবমুখর নারায়ণগঞ্জ
ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
আগামীকাল নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে আসছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান
দুর্গাপূজায় শান্তি ও সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ : গয়েশ্বর চন্দ্র রায়
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন আইনমন্ত্রী
সব ধর্মের বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বন্দরে মাকসুদা হত্যা: আদালতে প্রধান আসামি সাদ্দামের স্বীকারোক্তী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ