র‍্যাবের হাতে গ্রেপ্তার সেই ছাত্রলীগ নেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » র‍্যাবের হাতে গ্রেপ্তার সেই ছাত্রলীগ নেতা
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



র‍্যাবের হাতে গ্রেপ্তার সেই ছাত্রলীগ নেতা

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মার্চ) সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় জেলার ভাঙ্গা উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, গত ১০ মার্চ এক কলেজছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবা ও চাচাকে পেটানোর অভিযোগে দায়ের করা মামলায় রায় মোহন কুমারকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির সঙ্গে একটি মেয়ের চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত দুই মাস ধরে তাদের সম্পর্ক ব্রেক-আপ হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত ১০ মার্চ দুই পরিবারের লোকজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয়ভাবে সালিস করে। সেই সালিসে উভয়ের লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় থানায় একটি মামলা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৪৩:৩৭   ৪৪৫ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ