মানবাধিকার নিয়ে মার্কিন প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » মানবাধিকার নিয়ে মার্কিন প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



মানবাধিকার নিয়ে মার্কিন প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের

মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ওয়ার্ড ইউনিটগুলোর ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অযৌক্তিক। গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছেন, তাদের দেশেও আছে। তাদের দেশের গণতন্ত্রও ত্রুটিমুক্ত নয়। আমাদের দেশেও গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তবে গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করে যাচ্ছি।

এ সময় বিএনপির আন্দোলন কাদায় আটকে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদযাত্রা থেকে দলটির পতনযাত্রা শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনাকে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তারা আন্দোলনে ব্যর্থ, তাদের সঙ্গে জনগণ নেই। আন্দোলনের গাড়ি আর কাদা থেকে উঠবে না। তাই নাশকতা এখন তাদের অবলম্বন। নাশকতার পরিকল্পনা নিচ্ছে বিএনপি।

বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে আসেন, সেখানে মোকাবিলা হবে। নাশকতার বিরুদ্ধে খেলা হবে।

ওবায়দুল কাদের জানান, বিএনপির সমাবেশে কোনো বাধা দিচ্ছে না আওয়ামী লীগ। বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে দলটি।

বাংলাদেশ সময়: ১৫:৪৫:০৬   ৩৯৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আপনারাই নারায়ণগঞ্জ টিকিয়ে রেখেছেন: শ্রমিকদের উদ্দেশে ডিসি
সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন
আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রূপগঞ্জে পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার বিস্ফোরণ, দগ্ধ ৪
অগ্নিসন্ত্রাসে দায়ী হিসেবে জামায়াতের আমিরকে আইনের আওতায় আনতে হবে
২২৩ টাকা বাড়ল ১২ কেজি এলপিজির দাম
নিরীক্ষা আপত্তির অর্থ আদায় ও দায়ীদের শাস্তির তথ্য চায় সংসদীয় কমিটি
চাঁদাবাজি-মাস্তানির বিরুদ্ধে বিএনপির জিরো টলারেন্স : রুহুল কবির রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ