আন্তর্জাতিক সংহতির কথা কখনই ভুলবে না তুরস্ক: এরদোগান

প্রথম পাতা » আন্তর্জাতিক » আন্তর্জাতিক সংহতির কথা কখনই ভুলবে না তুরস্ক: এরদোগান
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩



আন্তর্জাতিক সংহতির কথা কখনই ভুলবে না তুরস্ক: এরদোগান

ভয়াবহ ভূমিকম্পের পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যে সংহতি দেখিয়েছে, তুরস্ক তা কখনই ভুলবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

আনাদোলু জানিয়েছে, তুর্কি নেতা সোমবার বলেছেন, আঙ্কারার এই কঠিন সময়ে আমাদের সকল বন্ধু, ইউরোপীয় ইউনিয়নের সকল প্রতিষ্ঠান, সদস্য ও প্রার্থী দেশ, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা যে সংহতি প্রদর্শন করেছে, তা আমরা কখনই ভুলব না।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। এতে উভয়দেশে প্রায় ৬০ হাজার লোকের প্রাণহানি ঘটেছে। শুধু তুরস্কে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি প্রদেশ। বিধ্বস্ত হয়েছে দুই লক্ষাধিক ভবন। বিগত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।

তুর্কি বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় কমিশন এবং ইইউ কাউন্সিলের সুইডিশ প্রেসিডেন্সি আয়োজিত আন্তর্জাতিক দাতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া ভাষণে এ কথা বলেন এরদোগান। দক্ষিণ তুরস্কে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, আমাদের জনগণের মধ্যে সম্পর্ক কতটা সুগঠিত, তার আরেকটি উদাহরণ এই সম্মেলন।

তুর্কি নেতা বলেন, সাম্প্রতিক ভূমিকম্পের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের আনুমানিক খরচ প্রায় ১০ হাজার ৪০০ কোটি ডলার, একক কোনো জাতির পক্ষে এই মাত্রার সংকট মোকাবেলা করা সম্ভব নয়।

বাংলাদেশ সময়: ১৫:৫১:৫৩   ৩৬৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মসজিদে জুমার নামাজে বোমা হামলা, ১৫ পুলিশসহ নিহত বেড়ে ২৭
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে ঢাকা, যা বলল ভারত
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
সমুদ্র গবেষণায় চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির সঙ্গে ঢাবির চুক্তি নবায়ন
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ