চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে শঙ্কায় নেদারল্যান্ডস

প্রথম পাতা » খেলাধুলা » চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে শঙ্কায় নেদারল্যান্ডস
বুধবার, ২২ মার্চ ২০২৩



চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে শঙ্কায় নেদারল্যান্ডস

কাতার বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো বাছাই মিশন শুরু করবে নেদারল্যান্ডস। তবে গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ এই ম্যাচের আগে চোট নিয়ে শঙ্কায় পড়েছে ডাচ বাহিনী।

শুক্রবার (২৪ মার্চ) রাত পৌনে ২টায় উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স। ম্যাচটির আগে চোটে পড়েছেন বার্সেলোনা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়াং এবং আয়াক্স উইঙ্গার স্টিভেন বার্জউইন।

গত ১৯ মার্চ রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলেছে বার্সেলোনা। যে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে চোটে পড়েন ফ্র্যাঙ্কি ডি ইয়াং। আর ফেইনুর্দের বিপক্ষের ম্যাচে ছিটকে যান বার্জউইন। তাদের দুজনকে রেখেই ফ্রান্স ম্যাচের পরিকল্পনা সাজাতে হচ্ছে রোনাল্ড কোম্যানকে।

ডাচ কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘আমি পুরো স্টাফ নিয়ে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার ম্যাচটি দেখেছি। যেখানে ফ্র্যাঙ্কির চোট নিয়ে কথা বলা হয়েছে। সে আপাতত খেলতে পারবে না। পরীক্ষা-নিরীক্ষা করে এমনটাই জানা গেছে।’

ইউরো বাছাইয়ে ‘বি’ গ্রুপে খেলবে নেদারল্যান্ডস। ফ্রান্স ছাড়াও আয়ারল্যান্ড এবং গ্রিসের মতো প্রতিপক্ষ রয়েছে এই গ্রুপে। বাছাই সামনে রেখে এরই মধ্যে ক্যাম্প শুরু করেছে তারা। ডি ইয়াং এবং বার্জউইনের জায়গায় দলে ডাক পেয়েছেন জোয়ে ভারমান এবং ডনিয়েল মালেন।

বাংলাদেশ সময়: ১৩:০৭:৩০   ৪৩৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সিশেলসকে টাইব্রেকারে হারাল বাংলাদেশ
এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের স্বর্ণপদক জয়
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বর্ণিল আয়োজনে নারায়ণগঞ্জ সদরে সম্পন্ন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর বাছাই পর্ব
ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে লিভারপুল
পালমারের প্রথম লাল কার্ডে জয়ের খরা কাটাল টটেনহাম
সৌদির বিমান হামলায় ইয়েমেনে একই পরিবারের পাঁচজন নিহত
ম্যানচেস্টার সিটিকে প্রথম হারের স্বাদ দিল অ্যাস্টন ভিলা
এভারটনকে হারিয়ে ম্যানসিটিকে ধরে ফেলল আর্সেনাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ