মহান স্বাধীনতা দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

প্রথম পাতা » খুলনা » মহান স্বাধীনতা দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
রবিবার, ২৬ মার্চ ২০২৩



মহান স্বাধীনতা দিবসে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রম প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে আত্নেৎসর্গকারী বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা মহানগরীর গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করছেন।
জেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আজ সকালে মহান স্বাধীনতা দিবসের সূর্যোদয়ের সাথে সাথে তিনি প্রথমে তাঁর এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষে এবং পরে খুলনা সিটি করপোরেশনের মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগ এর সভাপতি তালুকদার আব্দুল খালেক এর সাথে দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহান মুক্তিযুদ্ধে আত্নোদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে শ্রম প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়বো এই হোক আমাদের আজকের দিনের শপথ। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবারই উচিত তাঁকে সহযোগিতা করা।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সাথে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের প্রভাব মোকাবিলা করে দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবেন। মহান স্বাধীনতা দিবসে দেশপ্রেমিক সকল বাঙালির প্রত্যাশা।
এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ বিভাগীয় এবং জেলা পর্যায়ের সকল সরকারী কর্মকর্তা, সকল শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে প্রতিমন্ত্রী খুলনা মহানগরীর রুপসা এলাকায় বিভাগীয় শ্রম অধিদপ্তর প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো মিজানুর রহমানসহ শ্রম অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩:১৫:৫৬   ৩৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ
খুলনায় পরিবেশ সুরক্ষা ও বাল্য বিবাহমুক্ত সমাজ গঠনে আলোচনা
দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
গুজব রোধে নৈতিক শিক্ষার প্রসার জরুরি: প্রতিমন্ত্রী অমিত
সরকারি হাসপাতালের বাথরুমেও ওষুধ পড়ে থাকতে দেখে ক্ষোভ ঝাড়লেন মন্ত্রী
ঝিনাইদহের সীমান্তে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
জনগণের সঙ্গে প্রতারণা করলে বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে: হাসনাত আবদুল্লাহ
সাতক্ষীরায় মাদক ও চোরাই পণ্যসহ দুইজন আটক
ঝিনাইদহে সড়কে ডাকাতি, ডাকাত সর্দারসহ গ্রেফতার ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ