ইকুয়েডরে ভূমিধসে ৭ জনের প্রাণহানি, নিখোঁজ প্রায় ৫০

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইকুয়েডরে ভূমিধসে ৭ জনের প্রাণহানি, নিখোঁজ প্রায় ৫০
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



ইকুয়েডরে ভূমিধসে ৭ জনের প্রাণহানি, নিখোঁজ প্রায় ৫০

ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে অন্তত সাত জনের প্রাণহানি হয়েছে। প্রায় ৫০ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
উদ্ধারকারীরা সোমবার তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
ক্ইুটো থেকে তিনশ’ কিলোমিটার দক্ষিণে চিমবোরাজো প্রদেশের আলূসি গ্রামে রোববার রাতে এ ভূমিধস হয়। এতে বেশকিছু সংখ্যক বাড়ি চাপা পড়ে। আহত হয়েছে ২৩ জন।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে হিমবাহের কারনেও কিছু সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়ক ও তিনটি স্কুল বন্ধ হয়ে গেছে।
দেশটির প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেছেন, অগ্নিনির্বাপনকারীরা ক্ষতিগ্রস্ত লোকজনকে সাহায্য করতে আশপাশ থেকে ওই গ্রামে ছুটে আসছে।
দুর্গত এলাকা থেকে সকল নাগরিককে সরিয়ে আনারও আহ্বান জানান তিনি।
এদিকে সরকার দুর্গত এলাকায় জাতীয় পুলিশ, সশস্ত্র বাহিনীর সদস্যদের পাঠিয়েছে। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় ও রেডক্রস উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করছে।
উল্লেখ্য, বছর শুরুর পর থেকে ইকুয়েডরে প্রবল বর্ষণের কারনে ২২ জন মারা গেছে।

বাংলাদেশ সময়: ১১:৪৬:০৮   ৪১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র

News 2 Narayanganj News Archive

আর্কাইভ