উচ্চতায় কম, কিন্তু অ্যাটিটিউড ৬ ফুট ১ ইঞ্চি : ফারিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » উচ্চতায় কম, কিন্তু অ্যাটিটিউড ৬ ফুট ১ ইঞ্চি : ফারিয়া
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



উচ্চতায় কম, কিন্তু অ্যাটিটিউড ৬ ফুট ১ ইঞ্চি : ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নানান গুণে গুণান্বিত তিনি। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেসের কারণে অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই অভিনেত্রী। দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী।

১০ বছর আগে একটি টিভি অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মিডিয়ায় অঙ্গনে পা রাখেন তিনি। এরপর আরজে, মডেলিং, স্টেজ শো উপস্থাপনা যখন যেখানে কাজ করেছেন সেখানেই সফলতা এসেছে তার। অভিনয়ের পাশাপাশি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি।

সম্প্রতি সিনেমার বাইরে তিনটি গান প্রকাশ পেয়েছে তার। সে ধারাবাহিকতায় এবারের ঈদে নতুন গান নিয়ে আসছেন তিনি।

গানের শিরোনাম ‘বুঝি না তো তাই’। বাঁধনের লেখা এ গানটির সংগীতায়োজন করেছেন বলিউড র‍্যাপার মুমজি স্ট্রেঞ্জার। গানে কণ্ঠ দিয়েছেন ফারিয়া। বাবা যাদবের কোরিওগ্রাফিতে ভিডিওতে অংশ নিয়েছেন ফারিয়া ও মুমজি। আসছে ঈদে উন্মুক্ত হবে গানটি। গানটি প্রকাশ করবে ভারতের পশ্চিমবঙ্গের প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মস।

সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটির টিজার, যা দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে। এরমধ্যে সোমবার বিকেলে নিজের গান ভিডিওর দৃশ্যের একটি ছবি পোস্ট করেন এ গায়িকা। সেখানে ক্যাপশনে লিখেন, ‘আমার উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি কিন্তু অ্যাটিটিউড ৬ ফুট ১ ইঞ্চি’।

বাংলাদেশ সময়: ১২:০৯:৪৮   ৪০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চিকিৎসা ব্যবস্থার দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়ন ঘটাতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ৬ কোম্পানির প্রায় ১৪ কোটি টাকা জমা
চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী
নৌকাবাইচ-হাডুডুতে গোপালপুরে উৎসবের জোয়ার, উল্লাসে হাজারো দর্শক
সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন
নারায়ণগঞ্জে ৩০০ ফিট এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্ট: ১১ মামলা, ৬ জন আটকসহ মাদক ও অস্ত্র উদ্ধার
প্রবীণ সাংবাদিক হাফিজুর রহমান মিন্টুর মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক
ট্রাম্প ‘স্পষ্টতই’ উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চান : দ. কোরিয়ার প্রেসিডেন্ট
রামেবি’র চলমান স্থাপন প্রকল্প পরিদর্শন করলেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ