রমজানে কুমিল্লায় খেজুরের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে

প্রথম পাতা » চট্টগ্রাম » রমজানে কুমিল্লায় খেজুরের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩



রমজানে কুমিল্লায় খেজুরের দোকানে ক্রেতাদের ভিড় বাড়ছে

ইফতারে খেজুরের কদর থাকায় কুমিল্লার বাজারে দিনদিন বাড়ছে বাহারি খেজুরের রাজত্ব। নগরীর বিভিন্ন বাজার ও দোকানে বিভিন্ন জাতের খেজুরের পসরা সাজিয়ে বসে আছে দোকানীরা। খেতে সুস্বাদু ও পুষ্টিকর তাই ক্রেতারা ভিড় করছে খেজুর দোকানে।
এসব খেজুর চট্টগ্রাম থেকে পাইকারি দরে সংগ্রহ করে দোকানিরা। সাধারণ খেজুর ৭০-১০০, ডাবস ২৫০, নাগাল ২০০, ফরিদা ৩০০, মরিয়ম ৭০০, বরুই ২০০-২২০, আজুবা ৬০০-৬৫০, মদিনা ২০০-২৫০, নূর ৪৬০ থেকে ৫০০, মরিয়ম স্পেশাল ১২০০ টাকা প্রতি কেজি ধরে বিক্রি হচ্ছে।
জাঙ্গালিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের ইমাম হাফেজ মাওলানা কাজী আজহারুল ইসলাম বাসসকে বলেন, খেজুর খাওয়া সুন্নাত। রাসূল সা. খেজুর খুব পছন্দ করতেন। তাই আমরা মুসলমানরা রমজানে খেজুর দিয়ে ইফতার শুরু করি।
রাজগঞ্জ বাজারের খেজুর ব্যবসায়ী মো. মন্জুরুল ইসলাম বাসসকে বলেন, খেজুরের চাহিদা ব্যাপক। বিভিন্ন দামি খেজুর আসে আমাদের কাছে। মান অনুযায়ী দাম হয়ে থাকে। ১শ’ টাকা থেকে শুরু করে হাজার টাকার খেজুরও আছে আমাদের কাছে। ক্রেতারা যে যার পছন্দ অনুযায়ী খেজুর ক্রয় করে নিয়ে যায়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বাসসকে বলেন, রমজান শুরুর আগেই আমরা একাধিক খেজুর গোডাউন পরিদর্শন করেছি। নিম্নমানের খেজুর উচ্চদামে বিক্রি করলে বা অস্বাস্থ্যকর অবস্থায় খেজুর সংরক্ষণ ও বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১২:২৪:২৫   ৩৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন
দুর্নীতি সব সময় থাকবে, কম আর বেশি : পরিবেশমন্ত্রী
সংকটকালে সব দলের পররাষ্ট্রনীতি এক : হুইপ নিজান
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ