পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা ‘বিপজ্জনক’: বাইডেন

প্রথম পাতা » আন্তর্জাতিক » পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা ‘বিপজ্জনক’: বাইডেন
বুধবার, ২৯ মার্চ ২০২৩



পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা ‘বিপজ্জনক’: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রতিবেশি দেশ বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েনের ঘোষিত পরিকল্পনার কঠোর সমালোচনা করেছেন এবং এটিকে ‘বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। খবর এএফপি’র।
বাইডেন হোয়াইট হাউজে সাংবাদিকদের বলেন, ‘এটি বিপজ্জনক আলোচনা এবং উদ্বেগজনক।’
ক্রেমলিন নেতা শনিবার ঘোষণা দেন যে, তিনি বেলারুশে রাশিয়ার কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন। বেলারুশ হচ্ছে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর অন্যতম। মস্কো পক্ষের কর্তৃত্ববাদী নেতা আলেকজান্ডর লুকাশেঙ্কো দেশটি পরিচালনা করেন।
ওয়াশিংটন এই পরিকল্পনার নিন্দা করেছে। রাশিয়া ও বেলারুশের প্রতিবেশি দেশ পশ্চিমাপন্থী ইউক্রেনকে পরাজিত করার মস্কোর প্রচেষ্টার এক বছরেরও বেশি সময় পর মস্কো এমন পরিকল্পনা করে।
তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, তারা রাশিয়ার পরমাণু অস্ত্র স্থানান্তরের কোন লক্ষণ দেখেনি।
বাইডেন বলেন, ‘তারা এখনও তা করেনি।’

বাংলাদেশ সময়: ১১:৪৮:২৫   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানে নতুন করে বিস্ফোরণ, হামলার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
চীনে কারখানায় আগুন, নিহত ২৮
ভারতের কাছ থেকে ‘ব্রহ্মস’ ও ‘অস্ত্র’ ক্ষেপণাস্ত্র কিনবে ইন্দোনেশিয়া
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস
ইরানে খামেনির জানাজা, শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়
শান্তি আলোচনায় যেভাবে ইরানি নেতাদের হত্যার ছক এঁকেছিল ইসরায়েল
খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন ইরানের শীর্ষ নেতারা, তেহরানে লাখো মানুষের ঢল
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কায় বিশ্ব বাজারে বাড়ল তেলের দাম
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের প্রথম বৈঠক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ