সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে স্পিকারের শোক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক সংসদ সদস্য নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে স্পিকারের শোক
বুধবার, ২৯ মার্চ ২০২৩



---

ঢাকা, ২৯ মার্চ, ২০২৩ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সাবেক সংসদ সদস্য, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ছাত্রলীগের সাবেক সভাপতি এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নূরে আলম সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পিকার মরহুম সিদ্দিকীর রুহের মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, আজ ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন নূরে আলম সিদ্দিকী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন খ্যাত নূরে আলম সিদ্দিকী মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন। ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলনে অংশগ্রহণ ছাড়াও তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা রাখেন নূরে আলম সিদ্দিকী।
তিনি ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৫৯   ২৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ নিহত ২
বন্দরে বিশেষ অভিযানে হেরোইনসহ শুক্কু গ্রেপ্তার
সমষ্টিগত যাকাতে দেশের দারিদ্র্যতা দূর হবে: অ্যাড. মাসুম
হকারদের থেকে চাঁদা নেওয়া গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: কালাম
এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়: জেলা প্রশাসক
অপরাধ দমনে বর্তমান সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে - পার্বত্য প্রতিমন্ত্রী
নারীর অধিকার কেবল স্বীকৃতিতে নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সরিষাবাড়ীতে ‘সাংবাদিক তৈরির কারখানা’: ইফতার আর সাইনবোর্ডেই মিলছে পরিচিতি!
৩১ দফা বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন প্রধানমন্ত্রী : পরিকল্পনা প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ