পতিত দল আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ পাবে না : খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » পতিত দল আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ পাবে না : খোকন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



পতিত দল আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ পাবে না : খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, গণ-অভ্যুত্থানে পতিত দল এবং নিষিদ্ধ ঘোষিত দলকে দেশের জনগণ আগামী এক হাজার বছরেও আর রাজনীতি করার সুযোগ দেবে না।

আজ রবিবার (২২ নভেম্বর) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে নরসিংদী সদর উপজেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘আগুন সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, সারা দেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের নিয়ে গিয়ে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে। এ ছাড়াও গত নির্বাচনে গোপালগঞ্জ থেকে বিপুল ভোটে বিজয়ী বিএনপির দুই সংসদ সদস্য—জিলানি এবং সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। শুধু তাই নয়, নড়াইলে বিএনপির দুজন এবং ফরিদপুরে একজন নেতাকর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিচ্ছিন্নভাবে চোরাগুপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে অগ্নিসংযোগ করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তারা বিশৃঙ্খলা করলেও আমরা কেউ আইন হাতে তুলে নেব না। আমরা জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করছি এবং আগামীতেও রাজপথে তাদের প্রতিহত করা হবে।

নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি একে এম গোলাম কবির কামালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, হারুন অর রশিদ, বিজি রশিদ নওশের,যুগ্ন সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মন প্রিন্স, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:২৬:২৫   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


২ গোলে পিছিয়ে থেকেও ভিয়ারিয়ালকে হারাল বার্সেলোনা
জনগণের ঐক্য করতে হলে গণভোটের রায় কার্যকর করতে হবে : আজহার
জাতীয় ঐক্যে যেতে সরকারকে যে শর্ত দিল এনসিপি
ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি, এক প্ল্যাটফর্মেই সমাধান : ববি হাজ্জাজ
কবিতার রাজ্যে বড়-ছোট বলে কিছু নেই : রুহুল কবির রিজভী
পতিত দল আগামী এক হাজার বছরেও রাজনীতি করার সুযোগ পাবে না : খোকন
দল হিসেবে আ. লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত চলছে
বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়
ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সরিষাবাড়ীতে গোয়ালঘরে রহস্যজনক আগুন, খামারিসহ দগ্ধ ৫ গরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ