ঝিকরগাছায় ৪পিচ স্বর্ণের বারসহ ২জনকে আটক

প্রথম পাতা » খুলনা » ঝিকরগাছায় ৪পিচ স্বর্ণের বারসহ ২জনকে আটক
বুধবার, ২৯ মার্চ ২০২৩



ঝিকরগাছায় ৪পিচ স্বর্ণের বারসহ ২জনকে আটক

সুজন মাহমুদ যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ৮৮২.৩০ গ্রাম ওজনের ৪পিচ স্বর্ণের বার, একটি টিভিএস লাল রংয়ের মোটরসাইকেল সহ ২জনকে আটক করেছে ডিবি পুলিশ। আটক কৃতরা হলো, নড়াইল জেলার লোহাগড়া এলাকার জামিরুল আওয়ালের ছেলে মহিবুল (৩৮) ও বেনাপোল ঘিভা গ্রামের শহিদুল ইসলামের ছেলে আল আমিন (৩৫)। খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল আলম, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নাহিয়ান ও ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত ঘটনাস্থল পরিদর্শন করেন।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমারের নেতৃত্বে বুধবার দুপুরে ঝিকরগাছা বাজার থেকে আল আমিনকে আটক করা হয়। তার দেয়া তথ্যমতে রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেল যোগে নিয়ে আসা ৪পিচ স্বর্ণের বারসহ যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড় নামকস্থান থেকে মহিবুলকে আটক করে ডিবি। রাজধানী পল্টন এলাকা থেকে মিজানুর রহমান নামের এক ব্যক্তির মাধ্যমে প্রতিপিচ স্বর্ণেরবার বহনবাবদ ২ হাজার টাকা হারে ঝিকরগাছা বাজারে আল আমিনের নিকট এই স্বর্ণের বারগুলো হস্তানন্তরের কথা ছিল বলে আটক মহিবুল জানিয়েছে। এছাড়া ঝিকরগাছা থেকে উক্ত স্বর্ণেরবার গুলো সিমান্ত পথে ভারতে নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌছে দিলে আল আমিন আড়াই হাজার টাকা পায় বলে জানায়। প্রতিমাসে তারা দুজন ৮থেকে ১০বার এই মহাসড়ক দিয়ে স্বর্ণের বার আদান প্রদান করে বলেও আটকৃতরা স্বীকার করে।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪২   ৩৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ