আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক আর নেই

প্রথম পাতা » ছবি গ্যালারী » আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক আর নেই
রবিবার, ২ এপ্রিল ২০২৩



আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এনামুল হক আর নেই

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক সময়ের আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি আলহাজ এম এম এনামুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এনামুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৈনিক সময়ের আলোর প্রকাশক গাজী আহমেদ উল্লাহ।

তিনি বলেন, রোববার (২ এপ্রিল) সকাল ১০টায় গুলশান সোসাইটি মসজিদে (৬৯নং রোড) দেশের স্বনামধন্য এই ব্যবসায়ীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে।

আলহাজ এম এম এনামুল হক ১৯৫৮ সালের ১ ডিসেম্বর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনীপুর গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দেশের অন্যতম আবাসন শিল্প প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ প্রতিষ্ঠার পাশাপাশি সফল এই ব্যবসায়ী ইসলামের খেদমতসহ নানা সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেন।

এম এম এনামুল হকের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান আমিন মোহাম্মদ গ্রুপ ১৯৯৩ সাল থেকে দেশের জনসাধারণের আবাসিক সমস্যার সমাধান, ব্যবসা-বাণিজ্যের প্রসার, কর্মসংস্থান সৃষ্টি এবং একই সঙ্গে চৌকস কর্মী বাহিনী তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তিনি বাংলাদেশের আবাসন শিল্প খাতের পথিকৃৎদের একজন।

বাংলাদেশ সময়: ১২:৩২:৫৯   ৩৬৯ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড : শ্রমমন্ত্রী
স্পেনে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৪
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
পদকজয়ী সাইদুলের মহৎ উদ্যোগে অভিভূত সমাজকল্যাণমন্ত্রী
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: “হাত ধোয়ার নায়ক হোন”
সালথায় সাংবাদিকদের সঙ্গে যুবদলের মতবিনিময়
‎চন্দ্রপাড়া দরবারে তিন শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে কর্মসংস্থানের পুঁজি সহায়তা বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ