টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি, প্রতিবাদ করতে গিয়ে ৭ যাত্রী আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি, প্রতিবাদ করতে গিয়ে ৭ যাত্রী আহত
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



টাঙ্গাইলে চলন্ত বাসে ডাকাতি, প্রতিবাদ করতে গিয়ে ৭ যাত্রী আহত

টাঙ্গাইলের মধুপুরে চলন্ত যাত্রীবা‌হী বা‌সে ডাকাতির ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে ৭ যাত্রী আহত হ‌য়ে‌ছেন।

সোমবার (৩ এপ্রিল) রাত দেড়টার দিকে টাঙ্গাইল-ময়মন‌সিংহ আঞ্চ‌লিক মহাসড়‌কের উপ‌জেলার র‌ক্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে।

আহত‌দের ম‌ধ্যে দুজ‌নের প‌রিচয় পাওয়া গে‌ছে। তারা হ‌লেন, জামালপুর সদর উপজেলার মেষ্টা গ্রামের মসির উদ্দিনের ছেলে তারা মিয়া (৪০) ও সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী কাকলি বেগম (৩৫)। তা‌দের উন্নত চি‌কিৎসার জন‌্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হ‌য়ে‌ছে। আহত অপর ৫ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি‌তে ফিরেছেন।

পুলিশ ও বাসযাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে জামালপুরের মাদারগঞ্জ যাচ্ছিল। গাজীপুরের চন্দ্র থেকে ৭-৮ জনের ডাকাত দল যাত্রীবেশে গাড়িতে ওঠে। বাসটি মধুপুর উপজেলার দেওলাবাড়ি পার হলে ডাকাল দল বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প‌রে তারা যাত্রীদের জিম্মি করে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুটে নেয়। এ সময় যাত্রীরা প্রতিবাদ করতে গেলে ডাকাত দল ৭ যাত্রীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। প‌রে ডাকাত দলের সদস্যরা মধুপুরের রক্তিপাড়ার উত্তর পাশে নরকোণা এলাকায় নেমে পালিয়ে যায়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ‌্য, এর আগে ২০২২ সা‌লের ৩ আগস্ট কু‌ষ্টিয়া থে‌কে চট্টগ্রামী ঈগল প‌রিবহ‌নের এক‌টি যাত্রীবা‌হী বা‌স ডাকা‌তির কব‌লে প‌ড়ে। এতে তিন ঘণ্টা বাস‌টি নিয়ন্ত্রণ নি‌য়ে যাত্রী‌দের অস্ত্রের ভয় দে‌খি‌য়ে হাত-পা ও চোখ-মুখ বেঁধে ডাকা‌তি ও এক নারী যাত্রী‌কে ধর্ষণ করা হয়। প‌রে বাস‌টি জেলার মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে দুর্ঘটনার কব‌লে পড়‌লে ডাকাত দল পা‌লি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা যাত্রী‌দের উদ্ধার ক‌রে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:২৪   ৩৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ফরিদপুরে জাতীয় নৃত্য উৎসব ২০২৬ অনুষ্ঠিত
অফিসে ঘুষ চাওয়া কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : প্রতিমন্ত্রী নুরুল হক
বিএনপি ক্ষমতায় এলেই দরিদ্র-অসহায় মানুষের জন্য কাজ করে: হুইপ দুলু
জনগণ বিএনপি-আ.লীগের পার্থক্য নির্ণয় করবে: মঞ্জু
তোলারাম কলেজের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের আশ্বাস দিপু ভুঁইয়ার
তোলারাম কলেজের উন্নয়নে কাজের প্রতিশ্রুতি এমপি আবুল কালামের
সরকারের ভুল দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয় : রিজভী
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
সাহিত্য ও শিল্পের বাইরেও রবীন্দ্রনাথ ছিলেন সমাজ সচেতন : তথ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ