নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত
মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩



নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক চারটি হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশকিছু সংখ্যক লোক আহত কিংবা অপহৃত হয়েছে।
সোমবার পুলিশ ও কর্মকর্তা সূত্রে এ কথা জানা গেছে।
জনবহুল দেশটিতে এখন নিরাপত্তাই প্রধান উদ্বেগের বিষয়। নিবাচনে জয়ী হয়ে আগামী মাসে নাইজেরিয়ায় নতুন প্রেসিডেন্ট শপথ নিতে যাচ্ছেন। যদিও বিরোধীরা এ নির্বাচনকে বিতর্কিত হিসেবে উল্লেখ করেছে।
স্থানীয় পুলিশের মুখপাত্র সুলেইমান নাগুরোজে বলেছেন, উত্তর পূর্বাঞ্চলীয় আদামায়া রাজ্যের হং জেলার দাবনা গ্রামে সোমবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছে। তারা ঘরবাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে।
এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এ অঞ্চলে সাধারণত বোকো হারাম জিহাদী গ্রুপ মাঝে মাঝে হামলা চালিয়ে থাকে।
একইদিন মধ্যাঞ্চলীয় কোগি রাজ্যের দেকিনা জেলার ওগানেনিগুতে বন্দুকধারীদের হামলায় স্থানীয় এক রাজনীতিবিদ নিহত হয়েছেন।
এদিকে রোবরার বেনু রাজ্যের আকেনওয়ে তসওয়ারেভ গ্রামের এক চার্চে বন্দুকধারীরা হামলা চালিয়ে এক প্রার্থনাকারীকে হত্যা ও আরো তিনজনকে অপহরণ করে। এছাড়া আরো দ’ুজন মারাত্ম্কভাবে আহত হয়েছে।
মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে শনিবার বন্দুকধারীরা মাশেগু ও মুনিয়া জেলার কয়েকটি গ্রামে হামলা চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করে। এছাড়া আরো ২৬ জনকে তারা অপহরণ করে।
স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানিয়েছেন।
মাশেগু জেলার রাজনৈতিক প্রশাসক ওমর জিবরিন লিজ বলেছেন, গত দু’সপ্তাহের মধ্যে ওই এলাকার গ্রাম গুলোতে একের পর এক চালানো এটি ছিল সর্বশেষ হামলা।
ইতোমধ্যে অনেক বাসিন্দাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে বলে তিনি জানান।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি মে মাসে ক্ষমতা ছাড়ছেন। তিনি তার উত্তরসূরি বোলা তিনুবু’র জন্যে জিহাদী বিদ্রোহের কারনে অস্থিরতা পূর্ণ এক দেশ রেখে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১:৪৩:৩১   ৪০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না
যুদ্ধ নয়, শান্তির আহ্বান জানিয়ে যে বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব
জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প
একে একে ইমরান খানের তিন বোনই আটক
মতপার্থক্য ভুলে একসঙ্গে ট্রাম্প-মামদানি
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
আন্তর্জাতিক শান্তি দিবস আজ
ট্রাম্পের সঙ্গে গ্রিনল্যান্ড চুক্তিকে ‘বাধ্যতামূলক’: ডেনমার্ক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ