মেসিকে পেতে ‘পাগলপ্রায়’ আল-হিলাল, রেকর্ড পারিশ্রমিকের প্রস্তাব

প্রথম পাতা » খেলাধুলা » মেসিকে পেতে ‘পাগলপ্রায়’ আল-হিলাল, রেকর্ড পারিশ্রমিকের প্রস্তাব
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



মেসিকে পেতে ‘পাগলপ্রায়’ আল-হিলাল, রেকর্ড পারিশ্রমিকের প্রস্তাব

কিছুদিন ধরে সৌদি আরবের ক্লাব আল-হিলাল নিয়ে তেমন সাড়া পাওয়া যাচ্ছিল না। যেখানে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে পেতে সরব ছিল বার্সেলোনা ও যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। তবে এবার নীরবতা ভেঙে চমক জাগিয়ে প্রকাশ্যে এসেছে সৌদি আরবের ক্লাবটি।

মঙ্গলবার (৫ মার্চ) ইতালিয়ান সংবাদকর্মী ফ্যাব্রিজিও রোমানো এক টুইট করে জানান, মেসিকে দলে ভেড়ানোর লক্ষ্যে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়েছে আল-হিলাল। মেসিকে বছরে ৪০ কোটি ইউরোর বেশি (সাড়ে ৪ হাজার কোটি টাকার ওপরে) পারিশ্রমিক দেয়ার প্রস্তাব করেছে ক্লাবটি।

বর্তমানে আল-নাসরে প্রতি মৌসুমে ২০ কোটি ইউরোর বেশি (২ হাজার কোটি টাকার বেশি) পারিশ্রমিকে খেলছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে মেসি আল-হিলালের প্রস্তাবে সাড়া দিলে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হবেন তিনি। মুদ্রার হিসেবে রোনালদোর দ্বিগুণ।

তবে ফ্যাব্রিজিওর টুইটে আরও বলা হয়েছে, মেসি ইউরোপেই থাকতে চান। বিশেষ করে ২০২৪ সালের কোপা আমেরিকার আগ পর্যন্ত। এ হিসেবে সৌদিতে রোনালদোর প্রতিপক্ষ হওয়ার সম্ভাবনা কম দেখা যাচ্ছে। কিন্তু গত মাসে মেসির বাবা যখন সৌদি আরবে যান, তখন আল-হিলালে মেসির যোগ দেয়ার গুঞ্জন উঠেছিল। সে সময়ে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল, মেসির বাবার সৌদিতে গেছেন মূলত দেশটির পর্যটন বোর্ডের আমন্ত্রণে।

অন্যদিকে বার্সেলোনা কোচ জাভি মেসিকে দলে ভেড়ানোর জন্য পরিকল্পনা করে যাচ্ছেন। তবে যেভাবে তারা মেসির পারিশ্রমিক নিয়ে কৃচ্ছ্রতা সাধনে ব্যস্ত, তাতে শেষ পর্যন্ত বার্সা সফলতা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।

এ দিকে মেসি বর্তমান ক্লাব পিএসজিতে থাকছেন না, এটি মোটামুটি নিশ্চিত। শেষ পর্যন্ত কোথায় নাম লেখান বিশ্বকাপজয়ী তারকা, সেটি এখন সময়ের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ১১:০৯:৫৫   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ফিফা র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেই বিপদে আর্জেন্টিনা!
নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ
ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় বাংলাদেশ নারী দলের
সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত
ইউরোপিয়ান ও এমএলএসের তারকা নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল ইরাক
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
বিশ্বকাপের আগে পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিল ব্রাজিল
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল ভারত
টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
মালয়েশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ