বিশ্বে করোনায় আরও ৩১৫ জনের মৃত্যু

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৩১৫ জনের মৃত্যু
বুধবার, ৫ এপ্রিল ২০২৩



বিশ্বে করোনায় আরও ৩১৫ জনের মৃত্যু

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৮০ জন।

বুধবার (৫ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৩ হাজার ৩৭৫ জন আক্রান্ত হয়েছেন দক্ষিণ কোরিয়ায়। মৃত্যুর তালিকায় শীর্ষে জার্মান। দেশটিতে একদিনে ১১০ জনের মৃত্যু হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৭৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৭ হাজার ১৪১ জন এবং মারা গেছেন ৩৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪০৬ জন এবং মারা গেছেন ১৪ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৮০ জন এবং মারা গেছেন ১৭ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪২ লাখ ২৪ হাজার ১৭৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৩ হাজার ৪৬১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:১১:৩৮   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইসরাইলি হামলায় লেবাননে ২ বাংলাদেশি আহত
টানা পঞ্চম মেয়াদে সিনেটর হওয়ার পথে শেখ রহমান
দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় ২১ জনের মৃত্যু
আইএলও সম্মেলনে সহসভাপতি নির্বাচিত বাংলাদেশের নাহিদা সোবহান
প্যারিসে প্রতিরক্ষা প্রদর্শনীতে ইসরায়েলি কর্মকর্তাদের নিষিদ্ধ করল ফ্রান্স
যুক্তরাষ্ট্রে ‘পারিবারিক বিবাদের জেরে’ গুলি, সন্দেহভাজনসহ নিহত ৭
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
ভয়াবহ বিস্ফোরণে মিয়ানমারে অন্তত ৪৬ জন নিহত
মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ