বিশ্বে করোনায় আরও ৪৩৭ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে করোনায় আরও ৪৩৭ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



বিশ্বে করোনায় আরও ৪৩৭ জনের মৃত্যু, বেড়েছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ২৪২ জন। সুস্থ হয়েছেন ৯০ হাজার ৯২৯ জন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১১০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৩২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৩৭৫ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ৮৬ জনের। ভারতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪৩৫ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৬৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৪০৬ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। রাশিয়ায় আক্রান্ত হয়েছে ৭ হাজার ১৪১ জন এবং মৃত্যু হয়েছে ৩৮ জনের। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ৬১৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৭৭ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। ইসরায়েলে আক্রান্ত হয়েছে ১৬২ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

একইসময়ে চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৭২১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ১২৮ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১০২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৮১৩ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। কোস্টারিকা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৮৭ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। মলদোভায় আক্রান্ত হয়েছে ৯৯১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। এস্তোনিয়া আক্রান্ত হয়েছে ৩৮২ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৪৩ লাখ ৮৬৬ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৩৪ হাজার ৬৩ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৭২ লাখ ৫ হাজার ৮০১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১১:২৬:০৫   ৩১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ন্যাটো মিত্ররা
ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন নার্গিস মোহাম্মদি
হান্টাভাইরাস ও ইবোলা সংকটের মধ্যেই ডব্লিউএইচও’র বার্ষিক সম্মেলন শুরু
হামাসের শীর্ষ সামরিক প্রধানকে হত্যার দাবি ইসরাইলের
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় পোপ লিওকে ধন্যবাদ পেজেশকিয়ানের
শি’র সঙ্গে ‘চমৎকার বাণিজ্য চুক্তি’ হয়েছে : ট্রাম্প
ইরানের ব্যাপারে আর বেশি ধৈর্য ধরতে পারব না: ট্রাম্প
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প

News 2 Narayanganj News Archive

আর্কাইভ