নড়াইলের ডিসি’র সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়

প্রথম পাতা » খুলনা » নড়াইলের ডিসি’র সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়
বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩



নড়াইলের ডিসি’র সঙ্গে সাংবাদিকদের মত বিনিময়

জেলায় আজ নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন,সরকারের উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার অংশ হিসেবে নড়াইলের উন্নয়নের সকলের সার্বিক সহযোগিতা চাই।
মত বিনিময় সভায় নড়াইল প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার সম্পাদক এইচএম সিরাজ,প্রেসক্লাবের সেক্রেটারি শামীমূল ইসলাম টুলু,সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সাংবাদিকরা শহরের বাইরে ধোপাখোলা বাইপাস সড়ক নির্মাণ,কালিয়ার বারইপাড়া ঘাটে নবগঙ্গা নদীর উপর সেতুর নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন ,শহরতলীর সীমাখালীতে ইঞ্জিনিয়ার কলেজের কাজ ও বিসিক শিল্পনগরীর কাজ দ্রুত শুরু ও পরিবহন সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।জেলা প্রশাসক বিভিন্ন সমস্যা সমাধানে ও নড়াইলের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৫০   ৪৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন
খুলনায় ক্রিকেটের উন্মাদনা ; পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের
অবৈধভাবে গ্যাস বিক্রি করায় চুয়াডাঙ্গায় ১ ব্যবসায়ীর জরিমানা
ষড়যন্ত্র করে বাংলাদেশকে থামানো যাবে না : আজিজুল বারী হেলাল
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে: সংস্কৃতি মন্ত্রী
ফারাক্কার প্রভাবে দক্ষিণ-পশ্চিমের ৫৪ নদী ভরাট হয়েছে : পরিবেশ প্রতিমন্ত্রী
বিএনপি নেতারা ভুলভাল বলে প্রথাগতভাবে টিকে থাকার চেষ্টা করছেন: গোলাম পরওয়ার
জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান
ঝিনাইদহে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ