বায়ুদূষণে আজ শীর্ষ সাতে ঢাকা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বায়ুদূষণে আজ শীর্ষ সাতে ঢাকা
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



বায়ুদূষণে আজ শীর্ষ সাতে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী শুক্রবার (৭ এপ্রিল) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল সাড়ে ৮টার দিকে ১৫৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে ঢাকা।

এদিন ৩৫০ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১৭৩ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ১৬২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৬২ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়ার বুসান।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৬১ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৫৬ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১৫৫ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৩৯ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে ভারতের কলকাতা। ১৩৮ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে মায়ানমারের ইয়াঙ্গুন।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ সহনীয় হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘বিপজ্জনক’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

বাংলাদেশ সময়: ১১:২০:১৭   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এটিএম কামালের পিতা-মাতা নারী শিক্ষায় আলো জ্বালিয়েছেন: রাব্বি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নতুন প্রধানমন্ত্রী শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন
নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
সৌদিতে দেখা গেছে চাঁদ, রোজা শুরু বুধবার
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সরিষাবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে রাস্তা আটকে লাঞ্ছনা: অভিযুক্ত কারাগারে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার সৌজন্য সাক্ষাৎ
সিলেটে অর্ধকোটি টাকার বিদেশি মদ জব্দ
শপথ নিলেন ২৪ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ