ইউরোপে সবচেয়ে বেশি আয় করেন লা লিগার রেফারিরা

প্রথম পাতা » খেলাধুলা » ইউরোপে সবচেয়ে বেশি আয় করেন লা লিগার রেফারিরা
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



ইউরোপে সবচেয়ে বেশি আয় করেন লা লিগার রেফারিরা

অর্থের ঝনঝনানিতে লা লিগা থেকে অনেক এগিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে একদিক থেকে ইপিএল থেকে এগিয়ে আছে লা লিগা। আর তা হচ্ছে রেফারিদের সম্মানী। লা লিগার রেফারিরা ইউরোপের যেকোনো লিগের চেয়ে বেশি বেতন পান।

স্পেনের গণমাধ্যম মার্কা গত বুধবার (৫ এপ্রিল) তাদের এক প্রতিবেদনে উল্লেখ করে, ইউরোপে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন স্পেনের রেফারিরা। প্রতি মাসে ১২ হাজার ৫০০ ইউরো বেতন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা দেয়া হয় তাদের। শুধু তা-ই নয়, নির্ধারিত বেতনের সঙ্গে আছে ম্যাচপ্রতি বাড়তি ভাতা। লা লিগায় একটি ম্যাচ পরিচালনা করলে দেয়া হয় ৪ হাজার ২০০ ইউরো করে। আর ভিএআর রেফারি হিসেবে থাকলে দেয়া হয় ২ হাজার ১০০ ইউরো।

একজন ইউরোপীয় রেফারি মাসে ২০টি ম্যাচ পরিচালনা করে থাকেন। স্প্যানিশ লিগের পাশাপাশি একজন রেফারির আয় আসে চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কনফারেন্স কাপ থেকেও। স্পেনের রেফারিদের মধ্যে সবচেয়ে বেশি আয় করেন আন্তোনিও মাতেও লাহোজ।

এদিকে একজন রেফারি যতটা অর্থ আয় করেন নিজ দেশের লিগের ম্যাচ পরিচালনা করে, তার চেয়ে কম আয় করেন চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ইউরোপা লিগে রেফারিং করে। ইংলিশ প্রিমিয়ার লিগের একজন রেফারিকে ম্যাচপ্রতি দেয়া হয় ১ হাজার ৩০০ ইউরো। যেখানে লা লিগার রেফারিরা প্রতি ম্যাচে পান ৪ হাজার ২০০ ইউরো।

শুধু যে লা লিগার রেফারিদের থেকে প্রিমিয়ার লিগের রেফারিরা কম বেতন পান তেমন নয়। বুন্দেসলিগা, সিরি আ কিংবা লিগ ওয়ানের রেফারিরা মাসে পান যথাক্রমে ৩ হাজার ৬০০, ৩ হাজার ৪০০ এবং ২ হাজার ৯০০ ইউরো।

বাংলাদেশ সময়: ১১:২১:৪১   ৩৪৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বায়ার্নের মাঠে ড্র করল আর্সেনাল
কোমোর কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের লজ্জাজনক হার
লিপজিগকে উড়িয়ে রিয়াল মাদ্রিদের টানা তৃতীয় জয়
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
ফোডেনের হ্যাটট্রিকে ম্যান সিটির বড় জয়
শেষ মুহূর্তের ঝলকে বার্সেলোনাকে হারিয়েছে পিএসজি
সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ভিয়ারিয়ালকে হারিয়ে লিভারপুলের প্রত্যাবর্তন
কুলুসেভস্কির প্রত্যাবর্তন, ইংল্যান্ড তারকার গোলে প্রথম জয় টটেনহ্যামের
প্রথমবার অনজে ডি’অর জিতলেন এমবাপে
আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন বিসিবির, সন্তুষ্ট প্রকাশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ