চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১
শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩



চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১

চট্টগ্রাম নগরের পাহাড়তলী আকবর শাহ থানা এলাকায় পাহাড় ধসে খোকা (৪৫) একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে থানার বেলতলীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক ঢাকা পোস্টকে বলেন, আকবর শাহ থানা এলাকা থেকে পাহাড় ধসের ঘটনায় আহত একজনকে চমেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম ঢাকা পোস্টকে বলেন, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছিল তিনি মারা গেছেন। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মাটিচাপা অবস্থায় কেউ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা কম।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি ওই এলাকায় অভিযান পরিচালনা করেছিলেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। ওই সময় মো. শাহজাহান নামে একজনকে এক্সকেভেটরসহ হাতেনাতে পাওয়া যায়। পরে তাকে পাহাড় কাটার দায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:১৬:০৮   ৩৮৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ জরুরি: মার্কিন রাষ্ট্রদূত
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত ও সামাজিক উদ্যোগের আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর
রোগী পরিবহনের ভোগান্তি কমাতে অ্যাম্বুলেন্স পুল গঠনের পরিকল্পনা করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
চাঁদপুরে ইপিজেড ও সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ, স্থান পরিদর্শন বেপজার
প্রবারণা পূর্ণিমায় ফানুসের আলোয় ঝলমল রামু
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : এরশাদ উল্লাহ
রাঙ্গামাটিতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপিত
চট্টগ্রামের আনোয়ারায় ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে : চসিক মেয়র
ব্রাহ্মণবাড়িয়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ১৫

News 2 Narayanganj News Archive

আর্কাইভ