১৪ বছর পর আইপিএলে লজ্জার রেকর্ড থেকে মুক্ত মাশরাফী

প্রথম পাতা » খেলাধুলা » ১৪ বছর পর আইপিএলে লজ্জার রেকর্ড থেকে মুক্ত মাশরাফী
সোমবার, ১০ এপ্রিল ২০২৩



১৪ বছর পর আইপিএলে লজ্জার রেকর্ড থেকে মুক্ত মাশরাফী

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ২০০৯ সালে কলকাতার নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। সে আসরে একটি লজ্জার রেকর্ড গড়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক। ১৪ বছর পর তার সে রেকর্ড দখলে নিয়েছেন গুজরাট টাইটান্সের পেসার যশ দয়াল।

রোববার (৯ এপ্রিল) আইপিএলে এক অবিশ্বাস্য ম্যাচের সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব। ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন কলকাতার ব্যাটার রিংকু সিং। গুজরাট পেসার যশ দয়ালের এই ওভারে কলকাতার ব্যাটাররা তুলে নেন ৩১ রান, যা আইপিএলের ইতিহাসে রান তাড়ায় নেমে শেষ ওভারে সর্বোচ্চ রান তুলে নেয়ার রেকর্ড।

এর আগে এ তিক্ত রেকর্ডটি ছিল টাইগার পেসার মাশরাফি বিন মোর্ত্তজার। ২০০৯ সালে শেষ ৬ বলে ২১ রান তাড়া করতে গিয়ে মাশরাফীর ওভার থেকে ২৬ রান তুলেছিল ডেকান চার্জাস। ১৪ বছর পর তার সে রেকর্ড এখন দখলে নিয়েছেন যশ দয়াল।

২০০৯ সালের ওই আসরে কলকাতার হয়ে ওই একটি ম্যাচই খেলেছিলেন মাশরাফী। আর সে এক ম্যাচেই শেষ মাশরাফীর আইপিএল ক্যারিয়ার। ৪ ওভার বল করে ৫৮ রান দিয়ে ম্যাচটিতে ‍উইকেটশূন্য ছিলেন সাবেক টাইগার অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১১:১৯:৫৫   ৩২৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল সিদ্ধান্ত ছিল, জানাল আইএফএবি
আর্জেন্টিনার বিপক্ষে কাবরালের গোলই বিশ্বকাপের সেরা
বিশ্বকাপ ফাইনাল ৩ বার দেখে যে তথ্য দিলেন আর্জেন্টাইন বিশ্লেষক
আগামী মাসেই শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স কাপ’ ফুটবল টুর্নামেন্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক
কমনওয়েলথে রেকর্ড গড়ে সোনা জয় ভারতের মীরবাইয়ের
চার বছর পর প্রতিযোগিতামূলক ম্যাচে গোল করলেন জাপানের ‘কিং কাজু’
সান্ডারল্যান্ডকে হারিয়ে প্রাক-মৌসুম শুরু লিভারপুলের
প্রাক-মৌসুম প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে প্রিমিয়ার লিগ
কোনো এক সময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের সেই গোলরক্ষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ