দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » চট্টগ্রাম » দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫



দেবীদ্বারে দুই অবৈধ ইটভাটা ধ্বংস, ৮ লাখ টাকা জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভাটার মালিকদের বিরুদ্ধে মোট ৮ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে জাফরগঞ্জ ইউনিয়নের দালকিরপাড় এলাকার ‘সনি ব্রিক ফিল্ড’-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ১৫(১) ধারায় অবৈধভাবে পরিচালনার দায়ে নগদ ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রস্তুতকৃত কাঁচা ইট ও ভাটার চুল্লি ভেঙে দেওয়া হয়।

অপরদিকে একই ইউনিয়নের কালিকাপুর এলাকার ‘এম এম ব্রিকস’-কে একই আইনে ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রস্তুতকৃত পোড়া ইট, কাঁচা ইট ও চুল্লি ধ্বংস করা হয়।

উল্লেখ্য, উভয় ইটভাটারই কোনো পরিবেশ ছাড়পত্র পাওয়া যায়নি।
জানা যায়, ভাটাগুলোর মালিক ৫ আগস্টের পর থেকে পলাতক থাকায় নিয়ম বহির্ভূতভাবে ভাটা পরিচালনা করা হচ্ছিল।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোরশেদ, মেজর মো. সানিউল আজমের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল এবং দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল উদ্দিন জানান, দেবীদ্বার উপজেলায় মোট ২২টি ইটভাটার মধ্যে অধিকাংশই পরিবেশ ছাড়পত্রবিহীন ও অবৈধ। এসব ভাটা রাতের আঁধারে গোমতী নদীর চর থেকে মাটি কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করছে।
অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৪২:১৩   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


তিতাস-২৮ উদ্বোধন: জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী
আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াপ্রেমী : কামরুল হুদা
প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম
লক্ষ্মীপুরে তিন হোটেলে ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা
২০ হাজার কিলোমিটার খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদমন্ত্রী
বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার গুরুত্বারোপ পার্বত্য মন্ত্রীর
শিক্ষার্থীদের চাকরিপ্রার্থী নয়, উদ্ভাবক হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার
আগামীতে দেশ গড়ার মূল দায়িত্ব মেধাবী শিক্ষার্থীদের পালন করতে হবে - পার্বত্য মন্ত্রী
মাদক প্রতিরোধে বাস্তব পদক্ষেপ নিতে হবে : হুইপ আশরাফ উদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ